ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তারেক রহমানের শুভেচ্ছা পেয়ে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি জিন্নাহর বাবা মাছ বিক্রেতা ছিলেন: ফজলুর রহমান মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ জাকির নায়েকের সঙ্গে আজহারির সাক্ষাৎ, উপহার পেলেন ‘বিশেষ আতর’ আবারও বাড়ল নিম্নস্তরের সিগারেটের দাম ঢাবির বিজয় একাত্তর হলের ক্লাব রুমের নাম ফলক ভাঙচুর ইরানের সরকার পতন ও হামাস-হিজবুল্লাহকে নির্মূল করব: নেতানিয়াহু সৌদির অনুরোধে হুথিদের নিয়ন্ত্রণে ইরানকে চীনের বার্তা, প্রভাব কাজে লাগানোর আহ্বান ছাত্রদলের নতুন কমিটিতে আলোচনায় যারা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে বিভেদ সৃষ্টি করা উচিত নয়: আইনমন্ত্রী

সৌদির অনুরোধে হুথিদের নিয়ন্ত্রণে ইরানকে চীনের বার্তা, প্রভাব কাজে লাগানোর আহ্বান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

হুথি হামলার পর সৌদি আরবের অনুরোধে ইয়েমেনের হুথিদের নিয়ন্ত্রণে রাখতে ইরানের প্রতি ব্যক্তিগতভাবে বার্তা দিয়েছে চীন। বার্তা সম্পর্কে অবগত তিন ইরানি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সূত্রগুলো বলেছে, প্রকাশ্যে চীন সংযম, সংলাপ এবং নিরাপদ নৌ চলাচল পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে। তবে ব্যক্তিগতভাবে ইরানকে দেওয়া বার্তায় আরো নির্দিষ্টভাবে হুথিদের ওপর দেশটির প্রভাব কাজে লাগানোর অনুরোধ করা হয়েছে।

চীনের পক্ষ থেকে ইরানকে বলা হয়েছে, হুথিদের সঙ্গে তাদের প্রভাব কাজে লাগিয়ে যেন জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথে বিঘ্ন সৃষ্টি ঠেকাতে সহায়তা করা হয়। এসব জ্বালানি সরবরাহপথের ওপর চীনেরও গুরুত্বপূর্ণ নির্ভরতা রয়েছে।

তবে চীনের এই বার্তা কীভাবে ইরানের কাছে পৌঁছানো হয়েছে, সে বিষয়ে সূত্রগুলো বিস্তারিত জানায়নি। বুধবার চীনে সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকের সময় বিষয়টি তোলা হয়েছিল কি না, সেটিও স্পষ্ট নয়।

ইরানি সূত্রগুলোর দাবি, জবাবে তেহরান জানিয়েছে, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠার মূল শর্ত হলো ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েলি যুদ্ধের অবসান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের শুভেচ্ছা পেয়ে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

সৌদির অনুরোধে হুথিদের নিয়ন্ত্রণে ইরানকে চীনের বার্তা, প্রভাব কাজে লাগানোর আহ্বান

আপডেট সময় ১০:৫৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬