ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জিন্নাহর বাবা মাছ বিক্রেতা ছিলেন: ফজলুর রহমান মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ জাকির নায়েকের সঙ্গে আজহারির সাক্ষাৎ, উপহার পেলেন ‘বিশেষ আতর’ আবারও বাড়ল নিম্নস্তরের সিগারেটের দাম ঢাবির বিজয় একাত্তর হলের ক্লাব রুমের নাম ফলক ভাঙচুর ইরানের সরকার পতন ও হামাস-হিজবুল্লাহকে নির্মূল করব: নেতানিয়াহু সৌদির অনুরোধে হুথিদের নিয়ন্ত্রণে ইরানকে চীনের বার্তা, প্রভাব কাজে লাগানোর আহ্বান ছাত্রদলের নতুন কমিটিতে আলোচনায় যারা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে বিভেদ সৃষ্টি করা উচিত নয়: আইনমন্ত্রী জবি উপাচার্যের উপমা দিয়ে অধ্যাপক মামুন বললেন— আত্মসম্মানবোধ ও লজ্জাহীনদেরকে নিয়োগ দিয়েছে সরকার

আবারও বাড়ল নিম্নস্তরের সিগারেটের দাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

জাতীয় বাজেটে সিগারেটের দাম বাড়ানোর কয়েক মাসের মাথায় নিম্নস্তরের সিগারেটের সর্বনিম্ন খুচরা মূল্য আবারও বাড়ানো হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবের বুধবারের (১৬ সেপ্টেম্বর) সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রজ্ঞাপনটি প্রকাশ হলে দেখা যায়, প্রতি ১০ শলাকার প্যাকেটের দাম ৩ টাকা বাড়িয়ে ৬৫ টাকা করা হয়েছে।

তবে, অন্য ৩ স্তরের সিগারেটের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মাঝারি স্তরের ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য আগের মতোই ৯২ টাকা থাকবে।

অন্যদিকে উচ্চ স্তরের ১০ শলাকা সিগারেটের দাম ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তরের দাম ২১০ টাকা বা তার বেশি বহাল থাকছে।সবশেষ এই মূল্যবৃদ্ধি শুধু নিম্নস্তরের সিগারেটের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে যে ধরনের সিগারেটের প্রতি ১০ শলাকার দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা করা হয়েছিল, সেটির দামই বাড়ানো হলো।

সম্প্রতি মন্ত্রিসভা নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ানোর একটি প্রস্তাবে অনুমোদন দেয়।২০২৭ অর্থবছরের বাজেটে সরকার ৪টি স্তরেই সিগারেটের দাম বাড়িয়েছিল।

তখন মাঝারি স্তরের ১০ শলাকা সিগারেটের দাম ৮০ টাকা থেকে বাড়িয়ে ৯২ টাকা এবং উচ্চ স্তরের দাম ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৬০ টাকা করা হয়।প্রিমিয়াম বা অতি-উচ্চ স্তরের সিগারেটের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ২১০ টাকা বা তার বেশি করা হয়েছিল।

বাংলাদেশে বাজারজাতকৃত সিগারেটকে সাধারণত চারটি মূল্যের স্তরে ভাগ করা হয়, যার মধ্যে নিম্নস্তরের অধীনে বাজারের সবচেয়ে কমদামী সিগারেটগুলো অন্তর্ভুক্ত।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জিন্নাহর বাবা মাছ বিক্রেতা ছিলেন: ফজলুর রহমান

আবারও বাড়ল নিম্নস্তরের সিগারেটের দাম

আপডেট সময় ১১:২২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬