ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ জাকির নায়েকের সঙ্গে আজহারির সাক্ষাৎ, উপহার পেলেন ‘বিশেষ আতর’ আবারও বাড়ল নিম্নস্তরের সিগারেটের দাম ঢাবির বিজয় একাত্তর হলের ক্লাব রুমের নাম ফলক ভাঙচুর ইরানের সরকার পতন ও হামাস-হিজবুল্লাহকে নির্মূল করব: নেতানিয়াহু সৌদির অনুরোধে হুথিদের নিয়ন্ত্রণে ইরানকে চীনের বার্তা, প্রভাব কাজে লাগানোর আহ্বান ছাত্রদলের নতুন কমিটিতে আলোচনায় যারা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে বিভেদ সৃষ্টি করা উচিত নয়: আইনমন্ত্রী জবি উপাচার্যের উপমা দিয়ে অধ্যাপক মামুন বললেন— আত্মসম্মানবোধ ও লজ্জাহীনদেরকে নিয়োগ দিয়েছে সরকার হুতিদের ড্রোন হামলায় সৌদি আরবের তায়েফে একজন নিহত, গুরুতর আহত দুই

ছাত্রদলের নতুন কমিটিতে আলোচনায় যারা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি, নাসির উদ্দীন নাসিরকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় ছাত্রদলের ৭ সদস্যের কেন্দ্রীয় আংশিক কমিটি গঠিত হয়েছিল ২০২৪ সালের ১ মার্চ। গঠনতন্ত্র অনুযায়ী কমিটির মেয়াদ দুই বছর শেষে গত ১৪ ছাত্রদলকে বিদায় জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন রাকিবুল ইসলাম রাকিব। এর একদিন আগে একই সুরে সুর মিলিয়েছিলেন সাধারণ সম্পাদক নাসিরও। তিনি ১৩ আগস্ট ছাত্রদলকে বিদায় জানানোর আবেগঘন এক বার্তা দেন।

এরপর থেকে বিএনপির এ ছাত্রসংগঠনের নতুন কমিটির অপেক্ষায় আছেন নেতাকর্মীরা।

নতুন কমিটিতে রাজপথের সক্রিয়, পরীক্ষিত ও ত্যাগী নেতাদের সমন্বয়ে শক্তিশালী নেতৃত্ব গড়ে তুলতে বিএনপির শীর্ষ পর্যায় থেকে খোঁজখবর নেওয়া হচ্ছে।

সংগঠনের নীতি-নির্ধারক ও বিশেষ সূত্র জানা যায়, ছাত্রদলকে সাংগঠনিকভাবে আরও সুসংগঠিত করা এবং সম্ভাব্য রাজনৈতিক পরিস্থিতিতে মাঠপর্যায়ের আন্দোলন জোরদার করার লক্ষ্যেই নতুন নেতৃত্ব বাছাই করা হচ্ছে। বিশেষ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান স্বয়ং সম্ভাব্য প্রার্থীদের সার্বিক কর্মকাণ্ড মনিটর করছেন এবং বর্তমান কমিটির শীর্ষ ‘সুপার ফাইভ’ নেতাদের মাধ্যমে সক্রিয়দের তথ্য সংগ্রহ করেছেন। রাজনৈতিকসংবাদ পড়ুন

সভাপতি পদে আলোচনায় আছেন সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, সহসভাপতি ইজাজুল কবির রুয়েল, মঞ্জুরুল আলম রিয়াদ, এইচ এম আবু জাফর,

শাফি ইসলাম, খোরশেদ আলম সোহেল ও যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

সাধারণ সম্পাদক পদে আলোচনায় আছেন যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান ও ফারুক হোসেন, প্রচার সম্পাদক

শরিফ প্রধান শুভ, ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক, সালেহ মো. আদনান, মাসুম বিল্লাহ এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্সের নামও আলোচনায় রয়েছে।

আমান উল্লাহ আমান বলেন, আন্দোলন-সংগ্রামে আমরা দিনের পর দিন জেল-জুলুম সহ্য করেছি, রাজপথে পুলিশের নির্যাতন সহ্য করেও পিছু হটিনি। দলকে সুসংগঠিত করতে এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে যেকোনো আত্মত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।

সহসভাপতি ইজাজুল কবির রুয়েল বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল সব সময়ই ছাত্রসমাজ ও দেশের সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনের অগ্রভাগে নেতৃত্ব দিয়েছে। বিগত দিনে রাজপথের কোনো আন্দোলন-সংগ্রামেই ছাত্রদল রাজপথ ছেড়ে যায়নি, শত বাধা ও নির্যাতন সত্ত্বে আমরা লড়াই চালিয়ে গেছি। আজ দেশের রাজনৈতিক পরিস্থিতিতে সংগঠনকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও আধুনিক শিক্ষার্থীবান্ধব হিসেবে গড়ে তোলা আমাদের প্রধান দায়িত্ব।

সহসভাপতি এইচ এম আবু জাফর বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশের দর্শনকে সামনে রেখে সাধারণ শিক্ষার্থীদের পাশে নিয়ে ছাত্রদল আগামীতে নতুন ধারার শিক্ষার্থীবান্ধব রাজনীতি উপহার দেবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’

ছাত্রদলের নতুন কমিটিতে আলোচনায় যারা

আপডেট সময় ১০:৫০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬