ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তারেক রহমানের শুভেচ্ছা পেয়ে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি জিন্নাহর বাবা মাছ বিক্রেতা ছিলেন: ফজলুর রহমান মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ জাকির নায়েকের সঙ্গে আজহারির সাক্ষাৎ, উপহার পেলেন ‘বিশেষ আতর’ আবারও বাড়ল নিম্নস্তরের সিগারেটের দাম ঢাবির বিজয় একাত্তর হলের ক্লাব রুমের নাম ফলক ভাঙচুর ইরানের সরকার পতন ও হামাস-হিজবুল্লাহকে নির্মূল করব: নেতানিয়াহু সৌদির অনুরোধে হুথিদের নিয়ন্ত্রণে ইরানকে চীনের বার্তা, প্রভাব কাজে লাগানোর আহ্বান ছাত্রদলের নতুন কমিটিতে আলোচনায় যারা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে বিভেদ সৃষ্টি করা উচিত নয়: আইনমন্ত্রী

ইরানের সরকার পতন ও হামাস-হিজবুল্লাহকে নির্মূল করব: নেতানিয়াহু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরাইল হামাসকে নির্মূল করবে, ইরানের শাসনব্যবস্থাকে পরাজিত ও উৎখাত করবে এবং হিজবুল্লাহর বিরুদ্ধেও ব্যবস্থা নেবে। এসময় দতিনি হিজবুল্লাহর পতনও অবশ্যম্ভাবী বলে উল্লেখ করেন তিনি।

আজ বৃহস্পতিবার ইসরাইলের প্রেসিডেন্টের বাসভবনে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের ২০২৫ সালের কৃতী সদস্যদের সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন নেতানিয়াহু। এ সময় তিনি সংস্থাটির কার্যক্রমেরও প্রশংসা করেন।

নেতানিয়াহু দাবি করেন, ‘গাজা উপত্যকায় আমরা এমন এক পরিস্থিতির সাক্ষী হচ্ছি যা আমার ধারণা সবাইকে বিস্মিত করছে। ৭ই অক্টোবর যারা আমাদের জনগণ-আমাদের মেয়ে, স্ত্রী ও শিশুদের-হত্যা করেছিল, সেই খুনিদের আমরা উপযুক্ত জবাব দিচ্ছি। যারা এখনো অবশিষ্ট আছে, তাদেরও আমরা ছাড় দিচ্ছি না; তবে তাদের সংখ্যা এখন আর খুব বেশি নেই, কারণ আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি।’

তিনি বলেন, ‘আমরা যখন সন্ত্রাসীদের বলি-‘কেউই রেহাই পাবে না, আমরা আপনাদের সবার নাগাল পাব’-তখন আপনারা বাস্তবে সেটাই করে দেখাচ্ছেন।’

নেতানিয়াহু বলেন, ইসরাইল রাষ্ট্রকে ধ্বংস করার বিষয়ে ইরান ও তাদের মদদপুষ্ট গোষ্ঠীগুলোর যে আকাঙ্ক্ষা ছিল, তা বিলীন হয়ে যায়নি, বরং কেবল দুর্বল হয়েছে। আমরা হামাসকে নির্মূল করব এবং সবার আগে ইরানের শাসনব্যবস্থাকে পরাজিত করব। আমরা একে উৎখাত করব; এর পতন ঘটবেই। আমরা হিজবুল্লাহর বিরুদ্ধেও ব্যবস্থা নেব এবং তাদেরও পতন ঘটবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের শুভেচ্ছা পেয়ে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ইরানের সরকার পতন ও হামাস-হিজবুল্লাহকে নির্মূল করব: নেতানিয়াহু

আপডেট সময় ১১:০৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬