ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: অলি আহমদ আইনের মারপ্যাঁচে আওয়ামী লীগকে সুবিধা দিলে গণবিস্ফোরণ হবে: মঞ্চ ২৪ দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হবে: জামায়াতের আমির কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় সারাদেশে এখন জনমনে আতঙ্ক, মানুষের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়ালে পাকিস্তানে মহাবিপর্যয় নেমে আসবে: রাজা নাসির আব্বাস ভারতীয় পণ্যে ১০০ শতাংশ মার্কিন শুল্কারোপের শঙ্কা, ঘুম হারাম রপ্তানিকারকদের এবার রাজধানীর বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন প্রধানমন্ত্রীকে নিয়ে প্রশাসনের একটি অংশ ষড়যন্ত্র করছে: যুবদল নেতা নয়ন

প্রধানমন্ত্রীকে নিয়ে প্রশাসনের একটি অংশ ষড়যন্ত্র করছে: যুবদল নেতা নয়ন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৬:১০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে প্রশাসনের একটি অংশ ষড়যন্ত্র করছে।

নহাটা স্কুল মাঠের কর্মীসভায় আজ শনিবার বিকেলে তিনি এসব কথা বলেন।

রবিউল ইসলাম নয়ন বলেন, প্রশাসনের কিছু কর্মকর্তা গুপ্তভাবে নিজেদের রাজনৈতিক পরিচয় ও পদ-পদবি বহন করছেন। বিএনপি, তারেক রহমান কিংবা বর্তমান সরকারকে নিয়ে যারা ষড়যন্ত্র করছেন এবং আওয়ামী লীগ ও জামায়াতকে পুনর্বাসনের চেষ্টা করছেন, তাদের বাংলার মাটিতে ঠাঁই হবে না বলেও মন্তব্য করেন তিনি।তিনি আরও বলেন, আওয়ামী লীগ মার্কা, জামায়াত মার্কা প্রশাসন যদি কোনো ধরনের ষড়যন্ত্র করতে চায়, তাহলে আমরা ভুলে যাব না যে আমরা ৫ আগস্টের পর আছি। ৫ আগস্টের আগে প্রশাসনের সঙ্গে আমাদের যে ব্যবহার ছিল, আপনাদের সঙ্গেও সেই ব্যবহার হবে।

নহাটাবাসীর উদ্দেশে রবিউল ইসলাম নয়ন বলেন, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নহাটাবাসী ঐক্যবদ্ধ হয়ে একজন যোগ্য প্রার্থী নির্বাচন করবেন। পরে সেই প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: অলি আহমদ

প্রধানমন্ত্রীকে নিয়ে প্রশাসনের একটি অংশ ষড়যন্ত্র করছে: যুবদল নেতা নয়ন

আপডেট সময় ১০:৩৬:১০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬