ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৭১ বছর বয়সে শুনে শুনে পবিত্র কোরআনের হাফেজা হলেন মিশরীয় নারী মারা গেলেন মক্কার পবিত্র মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম বিন আদেল আল-মাদানি জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল আজ নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা, এমপিসহ ৩ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় এবার মা-ভাবি ও আট মাসের ভাতিজীকে জবাই করে হত্যা! গভীর রাতে জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনগণের সঙ্গে প্রহসন করা হয়েছে: বাংলাদেশ খেলাফত মজলিস কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান জ্বালানি তেলের দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের পর মুখ খুললেন সেই গাড়িচালক

গভীর রাতে জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনগণের সঙ্গে প্রহসন করা হয়েছে: বাংলাদেশ খেলাফত মজলিস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৬:৪০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

এবার জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়ে সরকার জনগণের ওপর নতুন অর্থনৈতিক চাপ সৃষ্টি করেছে বলে দাবি করেছে বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) দলটির ভাষ্য, রাতে এমন সিদ্ধান্ত নেওয়া জনগণের সঙ্গে প্রহসনের শামিল। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

তিনি বলেন, ‘জনগণ যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থনৈতিক চাপ, জ্বালানিগ্যাস সংকট, আইনশৃঙ্খলার অবনতি এবং শিল্পকারখানার স্থবিরতায় দিশাহারা, ঠিক সেই সময়ে গভীর রাতে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়ে সরকার জনগণের ওপর নতুন অর্থনৈতিক আঘাত হেনেছে। এই সিদ্ধান্ত জনস্বার্থবিরোধী এবং এর প্রভাব নিত্যপণ্য থেকে শুরু করে কৃষি, পরিবহন ও শিল্প খাতে ব্যাপকভাবে পড়বে।

জালালুদ্দীন বলেন, ‘রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জনগণের কষ্ট কমানো; কিন্তু বারবার জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় খাতের মূল্যবৃদ্ধির মাধ্যমে মানুষের জীবনকে আরও কঠিন করে তোলা হচ্ছে। জনগণ যখন স্বস্তি চায়, তখন তাদের ওপর নতুন বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। গভীর রাতে এমন সিদ্ধান্ত গ্রহণ জনগণের সঙ্গে প্রহসনের শামিল।

দেশের মানুষ বহুমুখী সংকট অতিক্রম করছে উল্লেখ করে বিকেএম মহাসচিব বলেন, ‘দেশের মানুষ আজ বহুমুখী সংকটের মুখোমুখি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ, হত্যা, অপহরণ ও অপরাধের ঘটনায় জনমনে অস্থিরতা রয়েছে; অন্যদিকে শিল্প ও উৎপাদন খাত নানা সমস্যায় জর্জরিত। এমন বাস্তবতায় সরকারের দায়িত্ব ছিল মানুষের পাশে দাঁড়ানো। কিন্তু সরকার জনগণকে স্বস্তি দেওয়ার পরিবর্তে নতুন অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, ‘জনগণের মতামত ও বাস্তব পরিস্থিতিকে উপেক্ষা করে নেওয়া সিদ্ধান্ত কখনো স্থায়ী জনসমর্থন তৈরি করতে পারে না। সরকারকে মনে রাখতে হবে, জনগণের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে উন্নয়নের গল্প শোনানো যায়, কিন্তু মানুষের কষ্টের বাস্তবতা আড়াল করা যায় না।বিবৃতির শেষে অবিলম্বে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা, জনগণের ওপর অতিরিক্ত চাপ কমানো এবং অর্থনৈতিক সংকট মোকাবিলায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বানও জানান তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৭১ বছর বয়সে শুনে শুনে পবিত্র কোরআনের হাফেজা হলেন মিশরীয় নারী

গভীর রাতে জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনগণের সঙ্গে প্রহসন করা হয়েছে: বাংলাদেশ খেলাফত মজলিস

আপডেট সময় ১২:০৬:৪০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬