ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাকার দুই সিটিতে এনসিপির প্রার্থী আসিফ-পাটওয়ারী! গাজায় ‘নৃশংস অপরাধের’ প্রমাণ মুছে ফেলার চেষ্টা করছে ইসরায়েল এবার একজোট হয়ে ইসরায়েলে বহুমাত্রিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান ইরান পরাজিত হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প পুরো বাংলাদেশ আপনার সঙ্গে: অভিনেত্রী বাঁধনকে সারজিস যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম বারের মতো ডেস্ট্রয়ার-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার ইরানের ডেভিড ইমন-কালা মোবারকের সঙ্গে থাকা কেউ ভালো হতে চাইলে সময় দেওয়া হবে: এসপি মাসুদ ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তা বাড়ল কমদামি সিগারেটের দাম ফ্যামিলি কার্ড তৈরির ২৪২ কোটি টাকা খরচ ‘রাষ্ট্রীয় অর্থের অপচয়’: সার্জিস আলম

শহীদ জিয়ার দলকে প্রাইভেট ক্লাবে পরিণত করা হয়েছে: আসিফ আকবর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • ৪৩৩ বার পড়া হয়েছে

এবার বিএনপির মিডিয়া সেলের পারফরমেন্স হিমাঙ্কের নিচে বলে মন্তব্য করেছেন বাংলা সংগীতের জনপ্রিয় শিল্পী আসিফ আকবর। রোববার রাতে আসিফ আকবর তার ভেরিফাইড ফেসবুক পোস্টে এ কথা বলেন।‌ আসিফ আকবর লেখেন, দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির মিডিয়া সেলের পারফরমেন্স হিমাঙ্কের নিচে, তাদের এই দারিদ্র‍্য অতীতের মত দলকে ভোগাতেই থাকবে। সব সাংগঠনিক জেলার শীর্ষ বিএনপি নেতারা চাঁদাবাজদের চেনে। বিভিন্ন মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ‍্যমে একসঙ্গে এদের সাংগঠনিক ছবিও পাওয়া যাবে। এখন থেকেই শুরু হোক শুদ্ধি অভিযান।

তিনি লেখেন, অতীতে কেন্দ্রের মনোনয়ন ও পদ বানিজ‍্যের কারণে বিএনপিতে ধনাঢা ব‍্যবসায়ীরা ঢুকে গেছে। এই ব‍্যবসায়ীদের মাসলম‍্যানরাই মূলত চাঁদাবাজ এবং দলীয় পদধারী। বিএনপির মত বৃহৎ রাজনৈতিক দলে ঘুরে ফিরে সব জায়গায় একই চেহারা দেখা যায়, যেমন পুলিশে দেখা যেত বেনজীর, ডিবি হারুন, বিপ্লব, মনিরুল, মেহেদীদের। প্রশ্ন জাগে- বিএনপি কি সিন্ডিকেটের খপ্পরে নাকি নেতৃত্ব সঙ্কটে!

শিল্পী আসিফ আকবর আরও লেখেন, সাংগঠনিক যোগ‍্যতা ছাড়াই এমপি মন্ত্রীর ছেলে-মেয়ে এমপি হতে থাকলে তৃণমূল থেকে নেতৃত্ব আসবে না। এই সামন্তবাদী প্রথা থেকে বিএনপিকে বের হতে হবে। শহীদ জিয়ার বিএনপি ছিল সাধারণ মানুষের পার্টি, এই দলকে প্রাইভেটক্লাবে পরিণত করা হয়েছে সিন্ডিকেটের মাধ‍্যমে। এজন‍্যই বারবার দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার হয় বিএনপি।

পতিত ফ‍্যাসিস্টের সাথে মার্চ করা ব‍্যবসায়ীরা এখন পলাতকদের অ‍্যাকাউন্টেন্ট। অর্থ‍্যাৎ চোরের মাসতুতো ভাই এখন বিএনপি’র ব‍্যবসায়ী নেতাদের বড় অংশ। তারাই ক্ষমতাশালী। যে বিএনপিকে ভালোবাসি সে বিএনপি ফিরে আসুক। শহীদ জিয়া অমর হউন, বাংলাদেশ জিন্দাবাদ। ভালোবাসা অবিরাম।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঢাকার দুই সিটিতে এনসিপির প্রার্থী আসিফ-পাটওয়ারী!

শহীদ জিয়ার দলকে প্রাইভেট ক্লাবে পরিণত করা হয়েছে: আসিফ আকবর

আপডেট সময় ১১:২৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫