ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
থানার দরজা ভেঙে পালাল ১৭ কিশোর গ্যাং সদস্য যুক্তরাষ্ট্রকে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিল ইরান নবায়ন নয়, গঙ্গা পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ নিজেই রোলার চালিয়ে ৩ লাখের বেশি বোতল ফেনসিডিল ধ্বংস করলেন শুভেন্দু জাতিসংঘ সাধারণ পরিষদে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ইরাককে সামরিক ঘাঁটি হস্তান্তর করছে তুরস্ক বক্তব্য দেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন সাবেক শিবির নেতা ‘দেশের অর্থনীতি বাঁচাতে প্রধানমন্ত্রী কীভাবে সাশ্রয় করছেন, এটা কি আপনারা দেখেন না?’ এবার যমুনা এক্সপ্রেসওয়েতে স্লিপার বাসে ভয়াবহ আগুন, নিহত ৯

নিজেই রোলার চালিয়ে ৩ লাখের বেশি বোতল ফেনসিডিল ধ্বংস করলেন শুভেন্দু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৮:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

এবার পশ্চিমবঙ্গেনেশামুক্ত ভারত২০২৯কর্মসূচির আওতায় জব্দ করা ৩ লাখ ১০ হাজার বোতল ফেনসিডিল প্রকাশ্যে ধ্বংস করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) কলকাতার নিউটাউনের ইকোপার্ক চত্বরে আয়োজিত অনুষ্ঠানে রোড রোলার চালিয়ে এসব ফেনসিডিল ধ্বংস করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধ্বংস করা এই চালানের বাজারমূল্য প্রায় ৩১ কোটি রুপি।

বিধাননগর পুলিশ কমিশনারেট আয়োজিত এই ধ্বংস কার্যক্রমে উপস্থিত থেকে শুভেন্দু বলেন, রাজ্যকে মাদকমুক্ত রাখা তাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। মাদকের অবৈধ কারবার ও উৎপাদন কোনোভাবে সহ্য করা হবে না জানিয়ে তিনি জানান, মাদকাসক্তির ফলে সমাজ ও পরিবার উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফেনসিডিল উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গেও এ ব্যাপারে আলোচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

রাজ্য পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং স্পেশাল টাস্কফোর্সের (এসটিএফ) যৌথ অভিযানে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়েছিল। এর আগে গত ২ সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বুলডোজার চালিয়ে আরও প্রায় ২০ কোটি রুপি মূল্যের ২ লাখ বোতল ফেনসিডিল ধ্বংসের কর্মসূচিতে অংশ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। একই দিনে বাঁকুড়াতেও যৌথ অভিযানে বাজেয়াপ্ত মদ ও মাদক বিনষ্ট করা হয়।

অন্যদিকে সল্টলেকের মিলনমেলা প্রাঙ্গণে আয়োজিত পৃথক এক অনুষ্ঠানে ৩৩টি শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে জমি বরাদ্দের অনুমোদনপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। তিন বছরের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নেওয়া এসব শিল্প প্রকল্পে প্রায় ৬০ হাজার কোটি রুপি বিনিয়োগ এবং ৬২ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে রাজ্য সরকার সূত্রে জানানো হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

থানার দরজা ভেঙে পালাল ১৭ কিশোর গ্যাং সদস্য

নিজেই রোলার চালিয়ে ৩ লাখের বেশি বোতল ফেনসিডিল ধ্বংস করলেন শুভেন্দু

আপডেট সময় ১১:৫৮:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬