ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার যমুনা এক্সপ্রেসওয়েতে স্লিপার বাসে ভয়াবহ আগুন, নিহত ৯ পরমাণু বোমা ইসরায়েলে, অথচ পরিদর্শকরা ইরানে: জাতিসংঘে পেজেশকিয়ান টানা সপ্তম দিনে বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম যুবদল নেতার নেতৃত্বে ভয়ভীতি দেখিয়ে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২ মহানবী (সা.)-কে নিয়ে পোস্টের জেরে সৌদিতে শ্রীলঙ্কান যুবকের মৃত্যুদণ্ড নিজ অর্থায়নে এলাকার ৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন বাবর আগামী ফেব্রুয়ারির মধ্যে প্রায় সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যু হতে পারে ইরানের প্রেসিডেন্টকে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা শঙ্কার কথা জানালেন তারেক রহমান রাষ্ট্রীয় সফরে ওয়াশিংটনে শি জিনপিং, বিমানবন্দরে বিরল অভ্যর্থনা ট্রাম্পের ওমান উপকূলে জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত

টানা সপ্তম দিনে বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

এবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম টানা সাত দিন ধরে কমছে। ফলে মধ্যপ্রাচ্যে ইরানযুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর তেলের দাম দীর্ঘ সময় ধরে কমার রেকর্ড গড়তে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত নিরসনে ইরান কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিত দেওয়ায় বিশ্ববাজারে আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দাম আরও কিছুটা হ্রাস পেয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলে ৯৪ সেন্ট বা ০.৯ শতাংশ কমে ১০২.১৩ ডলারে নেমে এসেছে।

একই সঙ্গে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলে ৫৯ সেন্ট বা ০.৩৯ শতাংশ কমে ৯১.৫৬ ডলারে কেনাবেচা হচ্ছে। এ নিয়ে টানা সাত দিনে মতো বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম। এর আগের সেশনে জ্বালানি তেলের বাজার চার শতাংশ বৃদ্ধি পেলেও সংঘাত নিরসনে ইরানের কূটনৈতিক আলোচনার প্রস্তুতির পর এই দরপতন ঘটে। তবে সংঘাত সমাধানের পথ নিয়ে দুই দেশের মধ্যে এখনো বড় ধরনের ফারাক ও মতপার্থক্য রয়ে গেছে।

বুধবার বিশ্ব বন্ডবাজারও মোটামুটি স্থিতিশীল। যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদের হার শূন্য দশমিক ০১ শতাংশীয় পয়েন্ট বেড়ে ৪ দশমিক ৯৬ শতাংশ হয়েছে। জ্বালানির দাম বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ বেড়েছিল। ফলে বিভিন্ন দেশের বন্ডের সুদের হারও বেড়েছে।

এদিকে শিকাগো ফেডারেল রিজার্ভের প্রেসিডেন্ট অস্টান গুলসবিও চলতি সপ্তাহে সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি যে সম্প্রতি বাড়ল, তা যদি শুধু তেলের দাম বাড়ার ধাক্কায় না হয়ে দীর্ঘস্থায়ী অন্য কোনো কারণে হয়ে থাকে, তাহলে ফেডকে দ্রুত ও আগ্রাসী পদক্ষেপ নিতে হবে। সূত্র: আলজাজিরা

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার যমুনা এক্সপ্রেসওয়েতে স্লিপার বাসে ভয়াবহ আগুন, নিহত ৯

টানা সপ্তম দিনে বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম

আপডেট সময় ০৯:৩৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬