ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ওয়াকআউট না করে নেতানিয়াহুর বক্তব্য শুনেছে যে দুই মুসলিম দেশ বিয়ের জন্য ১২ ঘণ্টার প্যারোল, নববধূকে রেখে আবার কারাগারে ফিরলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বর ‘এই বয়সে এসে বিয়ের তাগিদও অনুভব করি না’, কেন বললেন রাইমা সেন? নাটোরে শিশুর আঙুল কেটে দেওয়ার অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির ইরান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অডিও ফাঁসের ঘটনায় ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে আচারের টক-ঝাল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ ১৫ হাজার টাকার দলিলে ২ লাখ টাকা ঘুষ, এরপর কমিশনও ২০ হাজার

সৌদি আরবকে সাহায্য করলে মার্কিন স্বার্থে হামলা চালাতে দ্বিধা করব না: হুঁশিয়ারি হুতিদের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

ইয়েমেনের যু’দ্ধে সৌদি আরবের পক্ষে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক হস্তক্ষেপ করলে মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থে হা’ম’লা চালাতে কোনো দ্বিধা করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে হু’তি বিদ্রোহীরা। একই সঙ্গে কৌশলগত বাব আল-মান্দেব প্রণালি নিয়ন্ত্রণে নিতে মার্কিন নৌবহর এগিয়ে এলে সেটাকেও ‘রেড লাইন’ হিসেবে বিবেচনা করা হবে বলে জানিয়েছে গোষ্ঠীটি।

হুতিদের সামরিক উপদেষ্টা আবেদ মোহাম্মদ আল-থাওর বুধবার (২৩ সেপ্টেম্বর) এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র যদি নৌবহর পাঠিয়ে ইয়েমেনের বাব আল-মান্দাব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে, তাহলে তারা এর বিরুদ্ধে লড়াই করবে। সৌদি আরবকে মার্কিন বিমান হা’ম’লা বা আকাশ প্রতিরক্ষা সহায়তা দেওয়া হলেও ওই অঞ্চলে থাকা মার্কিন স্বার্থগুলোকে লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে সতর্ক করেন তিনি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইয়েমেনের পশ্চিম উপকূলে দ্রুত অগ্রসর হয়ে হুতিরা বাব আল-মান্দেব প্রণালির ওপর কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। লোহিত সাগর ও সুয়েজ খালের সঙ্গে ভারত মহাসাগরীয় অঞ্চলের সংযোগকারী এই গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিয়ে এরই মধ্যে আন্তর্জাতিক উদ্বেগ তৈরি হয়েছে।

লোহিত সাগর উপকূল ও বাব আল-মান্দেব নিয়ন্ত্রণে নেয়ার পর হু’তি’রা এখন ইয়েমেনের মারিব ও তায়েজের দিকে অগ্রসর হচ্ছে। সেখানে সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর সঙ্গে তাদের তীব্র লড়াই চলছে। একই সময়ে সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হা’ম’লা চলছে। সৌদি আরব হু’তি’দে’র বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা চাইলেও ওয়াশিংটন এখন পর্যন্ত সরাসরি সামরিক অভিযানে যাওয়ার প্রতিশ্রুতি দেয়নি। তবে যুক্তরাষ্ট্র সৌদি আরবকে গোয়েন্দা তথ্য ও লক্ষ্য নির্ধারণে সহায়তা করছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল-আলিমি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলে হু’তি’দে’র বিরুদ্ধে সামরিক সহায়তা চাইলেও ট্রাম্প সরাসরি সামরিক সহায়তার কোনো প্রতিশ্রুতি দেননি বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে। এর আগে ওমানের মধ্যস্থতায় মার্কিন ও হুতি প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়েছে। ওই আলোচনায় হু’তি’রা মার্কিন জাহাজে হা’ম’লা না চালানোর অবস্থান পুনর্ব্যক্ত করেছিল বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়। তথ্যসূত্র: রয়টার্স ও আল জাজিরা

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ওয়াকআউট না করে নেতানিয়াহুর বক্তব্য শুনেছে যে দুই মুসলিম দেশ

সৌদি আরবকে সাহায্য করলে মার্কিন স্বার্থে হামলা চালাতে দ্বিধা করব না: হুঁশিয়ারি হুতিদের

আপডেট সময় ০৩:৩৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬