ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান আল্লাহর আইন যারা চায়, তাদের মধ্যে জামায়াতে ইসলামী অগ্রগামী: জামায়াত আমির ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ইসরায়েলি কিশোরসহ নিহত ৫ সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক জিয়া মঞ্চের ’জিয়া’ গ্রেপ্তার ইয়াবা দিয়ে বাবা ও মেয়েকে ফাঁসাতে গিয়ে এসআই প্রত্যাহার তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে জামায়াতের মতবিনিময় ও সেমিনার নরসিংদী শহরে মদের দোকান বন্ধের দাবি স্থানীয়দের, তালা দিল যুবদল-ছাত্রদল ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত টাঙ্গাইলে মাদক ব্যবসায়ির বাড়ি ভেঙে দিল এলাকাবাসী

গোপালগঞ্জে টিউশনি থেকে ফেরার পথে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে কথা কাটাকাটির জেরে কলেজছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের পুখুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জোবায়ের ভূঁইয়া (২২) ঘোড়াদাইড় গ্রামের রমজান ভূঁইয়ার ছেলে। তিনি হাজী লালমিয়া সিটি কলেজের শিক্ষার্থী।

তথ্যনুযায়, সকাল সাড়ে ১০টায় পুখুরিয়া এলাকা থেকে টিউশনি করে বাড়ি ফিরছিলেন জোবায়ের। পথিমধ্যে একদল যুবক তার ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে দুপুরের দিকে তার মৃত্যু হয়।

নিহতের চাচা মো. হামিম ভূঁইয়া জানান, কথা কাটাকাটির জের ধরে পুখুরিয়া গ্রামের শহীদ মোল্লার ছেলে সোহেলের নেতৃত্বে সাত থেকে আট যুবক জোবায়েরের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করে। এ সময় তাকে বেধড়ক পিটিয়ে ফেলে রেখে যায় তারা। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে দুপুরের দিকে তিনি মারা যান।

গোপালগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান

গোপালগঞ্জে টিউশনি থেকে ফেরার পথে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা

আপডেট সময় ১০:০৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬