ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান আল্লাহর আইন যারা চায়, তাদের মধ্যে জামায়াতে ইসলামী অগ্রগামী: জামায়াত আমির ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ইসরায়েলি কিশোরসহ নিহত ৫ সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক জিয়া মঞ্চের ’জিয়া’ গ্রেপ্তার ইয়াবা দিয়ে বাবা ও মেয়েকে ফাঁসাতে গিয়ে এসআই প্রত্যাহার তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে জামায়াতের মতবিনিময় ও সেমিনার নরসিংদী শহরে মদের দোকান বন্ধের দাবি স্থানীয়দের, তালা দিল যুবদল-ছাত্রদল ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত টাঙ্গাইলে মাদক ব্যবসায়ির বাড়ি ভেঙে দিল এলাকাবাসী

জিয়া মঞ্চের ’জিয়া’ গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০২:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

জামালপুর জেলা জিয়া মঞ্চের সহসাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করতেন বলে অভিযোগ রয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জিয়ার নিজ বাড়ি সদরের ব্রহ্মোত্তর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জিয়া উপজেলার নরুন্দি ইউনিয়নের ব্রহ্মোত্তর গ্রামের খলিলুর রহমানের ছেলে।

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে জিয়াউর রহমান জিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করছেন- এমন তথ্য ছিল পুলিশের হাতে। পুলিশ তথ্য যাচাইয়ের পর নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার করেছে। তার ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সেটে জুয়ার সাইট এবং লেনদেনের তথ্যও মিলেছে।

জামালপুর সদর থানার নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘জিয়ার অ্যান্ড্রয়েড ফোনসেটে জুয়ার সাইট এবং লেনদেনের তথ্য মিলেছে। যাচাই-বাছাই করে তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। শনিবার তাকে আদালতে পাঠানো হবে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান

জিয়া মঞ্চের ’জিয়া’ গ্রেপ্তার

আপডেট সময় ১১:০২:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬