ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
একটি সন্ত্রাসী দেশ আমাকে প্রশ্ন করছে: পাকিস্তানি সাংবাদিককে জয়শঙ্কর অচেনা মোবাইল নম্বর থেকে হুমকি, থানায় জিডি করলেন অপ্রতিমের বাবা পারমাণবিক অস্ত্র তৈরি করা হারাম: পেজেশকিয়ান সাদিক কায়েমকে নারীদের খেলাধুলা ও পোশাকের বিষয়ে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী শাশুড়িকে সম্মান না করায় ছেলেকে চড়, পরে বাবাকে ছুরিকাঘাতে হত্যা বিনিময়ে বয়ফ্রেন্ড নিয়ে ট্যুরে যেতে টিকিট কেটে দেয়ার অফার দেয় শিক্ষক, ছাত্রদল নেত্রীর পোস্ট সময়মতো যুদ্ধের অস্ত্র পৌঁছে অথচ কৃষক সার পায় না: জাতিসংঘে নেপালের প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান ট্রাম্পের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে পিছু হটবে না ইরান: মোহাম্মদ সালেহ ১২ বছর আগের ফেসবুক পোস্টের স্ক্রিনশট নিয়ে গুজব ছড়াচ্ছে শিবির: হামিম

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে পিছু হটবে না ইরান: মোহাম্মদ সালেহ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

এবার ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে ইরান পিছু হটবে না বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের অভ্যন্তরীণ ও কাউন্সিল বিষয়ক কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সালেহ জোকার। শনিবার (২৬ সেপ্টেম্বর) ফার্স নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, মোহাম্মদ সালেহ জোকার বিভিন্ন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা ইরানি জনগণের ‘বৈধ অধিকার’ এবং দেশটির মৌলিক অধিকারের অংশ বলে উল্লেখ করেছেন।

ফার্স নিউজ এজেন্সিকে দেয়া বক্তব্যে তিনি বলেন, ‘ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না। তবে পারমাণবিক বিজ্ঞানের সুবিধা দেশটির শিল্প, চিকিৎসা, কৃষি ও জ্বালানি উৎপাদনে ব্যবহার করা অব্যাহত রাখা উচিত।’

মোহাম্মদ সালেহ আরও বলেন, ‘আমাদের ৬০ শতাংশ সমৃদ্ধকরণ প্রয়োজন নেই– এমন দাবি আসলে শত্রুরাই চায়। ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে ইরানি জনগণের অধিকার হিসেবে বিবেচনা করে তা রক্ষা করতে হবে তেহরানকে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

একটি সন্ত্রাসী দেশ আমাকে প্রশ্ন করছে: পাকিস্তানি সাংবাদিককে জয়শঙ্কর

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে পিছু হটবে না ইরান: মোহাম্মদ সালেহ

আপডেট সময় ১০:১৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬