ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারি চাকরি পেতে নেতার ফোন কেন: প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর আর কত দিন এ ধরনের খেলা চলবে: প্রশ্ন জামায়াত আমিরের একটি সন্ত্রাসী দেশ আমাকে প্রশ্ন করছে: পাকিস্তানি সাংবাদিককে জয়শঙ্কর অচেনা মোবাইল নম্বর থেকে হুমকি, থানায় জিডি করলেন অপ্রতিমের বাবা পারমাণবিক অস্ত্র তৈরি করা হারাম: পেজেশকিয়ান সাদিক কায়েমকে নারীদের খেলাধুলা ও পোশাকের বিষয়ে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী শাশুড়িকে সম্মান না করায় ছেলেকে চড়, পরে বাবাকে ছুরিকাঘাতে হত্যা বিনিময়ে বয়ফ্রেন্ড নিয়ে ট্যুরে যেতে টিকিট কেটে দেয়ার অফার দেয় শিক্ষক, ছাত্রদল নেত্রীর পোস্ট সময়মতো যুদ্ধের অস্ত্র পৌঁছে অথচ কৃষক সার পায় না: জাতিসংঘে নেপালের প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান ট্রাম্পের

একটি সন্ত্রাসী দেশ আমাকে প্রশ্ন করছে: পাকিস্তানি সাংবাদিককে জয়শঙ্কর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

এবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সন্ত্রাসবাদ নিয়ে প্রশ্ন করা পাকিস্তানি এক সাংবাদিককে কড়া জবাব দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি ওই সাংবাদিককে উদ্দেশ্য করে বলেন, ‘একটি সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে।’ শনিবার (২৬ সেপ্টেম্বর) টাইমস নাউ–এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিউ ইয়র্কে জাতিসংঘের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। লাইবেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী সারা বেসলো নিয়ান্তির সাথে যৌথভাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের শেষভাগে এক পাকিস্তানি সাংবাদিক সন্ত্রাসবাদ প্রসঙ্গে প্রশ্ন করলে জয়শঙ্কর এই প্রতিক্রিয়া জানান।

শিপিং ও নাবিকদের নিরাপত্তা সংক্রান্ত ‘গ্রুপ অব ফ্রেন্ডস’ আয়োজিত এই সংবাদ সম্মেলনের পর শনিবার জাতিসংঘ অধিবেশনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর। সূত্র: টাইমস নাউ

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারি চাকরি পেতে নেতার ফোন কেন: প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

একটি সন্ত্রাসী দেশ আমাকে প্রশ্ন করছে: পাকিস্তানি সাংবাদিককে জয়শঙ্কর

আপডেট সময় ১১:১৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬