ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আলুটিলার সাপমারায় মালবাহী জীপ খাদে পড়ে নিহত ১ এমপির প্রতিশ্রুতি প্রত্যাখ্যান করে মাদারগঞ্জে সমবায় গ্রাহকদের বিক্ষোভ: অবরুদ্ধ ১০, ব্যহত উপজেলা সকল দপ্তরের কার্যক্রম! টিকটকে পরিচয় অতঃপর প্রেম, দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী! আল আকসা মসজিদ পুরোপুরি দখলের পথে ইসরায়েল: হামাস ভারতে এল ৬টি এফ-৩৫ যুদ্ধবিমান ও ২ শতাধিক মার্কিন সেনা চাঁদাবাজি নিয়ে সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধ কিংবা অন্যের ভূখণ্ড দখল ভারতের লক্ষ্য নয়: রাজনাথ রিলস ভিডিওতে দেখাতেন নিজের স্বর্ণ-টাকা, ইনফ্লুয়েন্সারের বাড়িতে থেকে কোটি টাকার চুরি আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য খুঁজে লাভ নেই: পাটওয়ারী সড়ক থেকে সরে দাঁড়াতে বলায় অন্ত:সত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতে নবজাতকের মৃত্যু

আলুটিলার সাপমারায় মালবাহী জীপ খাদে পড়ে নিহত ১

খাগড়াছড়ির আলুটিলা সাপমারা এলাকায় মালবাহী একটি জীপ গাড়ি গভীর খাদে পড়ে চন্দন দত্ত নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত চন্দন দত্ত খাগড়াছড়ি পৌরসভার শহীদ কাদের সড়কের বসুন্ধরা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে মালবাহী জীপটি সাপমারা এলাকায় যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালান।

পরে ঘটনাস্থল থেকে চন্দন দত্তের মরদেহ উদ্ধার করা হয়। মাটিরাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মোবারক মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে দুর্ঘটনার সঠিক কারণ এবং জীপটিতে ওই সময় আর কেউ ছিলেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আলুটিলার সাপমারায় মালবাহী জীপ খাদে পড়ে নিহত ১

আলুটিলার সাপমারায় মালবাহী জীপ খাদে পড়ে নিহত ১

আপডেট সময় ০৫:৫২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬