ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এআই ছবিতে নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ সারের ডিলার নিয়োগে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে নাশকতা মামলায় গ্রেপ্তার আ.লীগ নেতা গারদে মোবাইলে কথা বলার ছবি ভাইরাল নারীদের জন্য চালু হচ্ছে আরও ১০০ পিংক বাস সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: কারাগারে ৩ জন, রিমান্ড শুনানি বুধবার সংবিধান সংশোধনে ফের গণভোট হবে জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে হঠাৎ ভারতের মাটিতে নামল ৬ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, সঙ্গে দুই শতাধিক সেনা জামায়াতের উত্থান মানে দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যাওয়া: প্রতিমন্ত্রী নুর ঠাকুরগাঁওয়ে ফার্মেসিতে দুর্ধর্ষ চুরি ১৭ লাখ টাকার ওষুধ লুট

জামায়াতের উত্থান মানে দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যাওয়া: প্রতিমন্ত্রী নুর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বললেন, জামায়াত অতীতে আওয়ামী লীগের সঙ্গে কাজ করেছে, বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। কারণ, জামায়াত এখন ক্ষমতায় যাওয়ার তাদের অত্যন্ত উচ্চাভিলাষ তৈরি হয়েছে। কিন্তু এটা আমাদের সচেতন তরুণ, প্রগতিশীল জনসমর্থনকে মাথায় রাখতে হবে। জামায়াতের উত্থান মানে দেশকে একটি ধর্মযুদ্ধের দিকে নিয়ে যাওয়া। এবং বাংলাদেশের অস্তিত্বকে একটি সংকটের মুখে ফেলা।

আজ রোববার (২৭ সেপ্টেম্বর) পটুয়াখালী শিল্পকলা অ্যাকাডেমিতে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সালমান মুক্তাদির আমাদের একজন তরুণ কনটেন্ট ক্রিয়েটর। সারাদেশে তার অনেক তরুণ ক্রেজি ফ্যান। তার পাশে সবাই আছে। আপনারা দেখেছেন, তার প্রতি মানুষের যে সংহতি ও সমবেদনা।

মিরপুরের ক্লিনিক দুর্ঘটনার প্রসঙ্গ টেনে নুরুল হক নূর বলেন, মিরপুরের যে ক্লিনিক দুর্ঘটনা ঘটায়, তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এ সময় দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, দুর্বৃত্তরা, পতিত ফ্যাসিস্টরা এবং পতিত ফ্যাসিস্টদের সঙ্গে সুর মিলিয়ে বলছে যে ডিসেম্বরে তারাও সরকার পতন করতে চায়। মানে একদিকে ফ্যাসিস্ট বলছে, আবার অন্যদিকে বিরোধী দল, যারা ফ্যাসিস্টের মধ্যে থেকে গুপ্ত রাজনীতি করে, তারাও কিন্তু একই কথা বলছে।

এ সময় জামায়াত-শিবিরের যেকোনো ‘আস্ফালনের’ বিরুদ্ধে জনগণকে স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া দেখানোর আহ্বান জানান তিনি।

বিরোধী দলের লংমার্চ কর্মসূচির প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এখন একটা গণতান্ত্রিক সরকার সবেমাত্র সাড়ে ছয় মাসের মতো দায়িত্ব পালন করছে। এই সরকারের বিরুদ্ধে যদি বিরোধী দল লংমার্চ দেয়, এর মাধ্যমে কিন্তু পতিত ফ্যাসিস্টরা ফিরে আসার সুযোগ পাবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এআই ছবিতে নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

জামায়াতের উত্থান মানে দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যাওয়া: প্রতিমন্ত্রী নুর

আপডেট সময় ০৯:১৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬