ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে ফার্মেসিতে দুর্ধর্ষ চুরি ১৭ লাখ টাকার ওষুধ লুট আলুটিলার সাপমারায় মালবাহী জীপ খাদে পড়ে নিহত ১ এমপির প্রতিশ্রুতি প্রত্যাখ্যান করে মাদারগঞ্জে সমবায় গ্রাহকদের বিক্ষোভ: অবরুদ্ধ ১০, ব্যহত উপজেলা সকল দপ্তরের কার্যক্রম! টিকটকে পরিচয় অতঃপর প্রেম, দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী! আল আকসা মসজিদ পুরোপুরি দখলের পথে ইসরায়েল: হামাস ভারতে এল ৬টি এফ-৩৫ যুদ্ধবিমান ও ২ শতাধিক মার্কিন সেনা চাঁদাবাজি নিয়ে সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধ কিংবা অন্যের ভূখণ্ড দখল ভারতের লক্ষ্য নয়: রাজনাথ রিলস ভিডিওতে দেখাতেন নিজের স্বর্ণ-টাকা, ইনফ্লুয়েন্সারের বাড়িতে থেকে কোটি টাকার চুরি আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য খুঁজে লাভ নেই: পাটওয়ারী

ঠাকুরগাঁওয়ে ফার্মেসিতে দুর্ধর্ষ চুরি ১৭ লাখ টাকার ওষুধ লুট

ঠাকুরগাঁওয়ে সৌহার্দ ফার্মেসির টিনের শাটারের তালা ভেঙে প্রায় ১৭ লাখ টাকার ওষুধ ও নগদ ১০ হাজার টাকা চুরি হয়েছে। সিসি ক্যামেরায় দেখা যায় চোরেরা দোকানের ভিতরে প্রবেশ করেন পরে বস্তা ভর্তি করে ঔষধ নিয়ে একটি পিকআপে দ্রুত স্থান ত্যাগ করেন।

মামলার বিবরণী জানা যায় ঠাকুরগাঁও সদরের গোবিন্দনগড় বিসিক এলাকায় প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১১ টায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যান দোকানের মালিক। পরদিন শুক্রবার সকালে দোকান খুলতে গিয়ে দেখতে পান টিনের শাটারের তালা ভাঙ্গা।

দোকানের ভেতরে প্রবেশ করে দেখেন দোকানে থাকা বিভিন্ন কোম্পানির দামি ওষুধ নেই। চুরি যাওয়া ওষুধের মূল্য প্রায় ১৭ লাখ টাকা। একই সঙ্গে ক্যাশ বক্সে থাকা ১০ হাজার টাকা নিয়ে গেছে চোরেরা।

খবর পেয়ে দোকানের মালিক ঘটনাস্থলে গিয়ে বিষয়টি স্থানীয়দের জানান। অজ্ঞাতনামা চোরেরা পূর্বপরিকল্পিতভাবে শাটারের এঙ্গেল ভেঙে দোকানে প্রবেশ করে ঔষধ চুরি করে নিয়ে যায়।

ওষুধের দোকানের মালিকরা জানিয়েছেন দ্রুত চোরদের আইনের আওতায় আনতে হবে না হলে তারা অন্য পদক্ষেপ দিতে বাধ্য হবে।

এই ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক কল্যাণ দেবনাথ জয় বাদী হয়ে সদর থানায় একটি একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আলী বলেন সৌহার্দ ফার্মেসিতে চুরির বিষয়ে একটি অজ্ঞাতনামা মামলা করা হয়েছে। এই মামলার তদন্তকারী কর্মকর্তা সহ পুলিশ সুপারের নির্দেশনায় কাজ করা হচ্ছে। দ্রুত আসামিদের আইনের আওতায় নেয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে ফার্মেসিতে দুর্ধর্ষ চুরি ১৭ লাখ টাকার ওষুধ লুট

ঠাকুরগাঁওয়ে ফার্মেসিতে দুর্ধর্ষ চুরি ১৭ লাখ টাকার ওষুধ লুট

আপডেট সময় ০৮:২২:৪০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬