ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষা চালুর দাবিতে শিশুদের দিয়ে কোচিং পরিচালকদের মানববন্ধন বিনা দোষে ২২ বছর কারাবাস: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা অনুদান দেবে জামায়াতে ইসলামী: ডা. শফিকুর রহমান শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মাশরাফি, ‘শুভ জন্মদিন বঙ্গবন্ধু কন্যা’ প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ ঘরেই আগুন দেয়ার অভিযোগ আমার ৪০ বছরের ওকালতি ক্যারিয়ার: কাঠগড়া থেকে ক্ষোভ প্রকাশ করলেন কামরুল ইসলাম সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে সোনার আংটি ‘নতুন ধান্দা, কেউ টাকা দিবেন না’: হাসনাতের ‘গণভিক্ষা কর্মসূচি’ নিয়ে হামিম ৯৬ কার্ডের সুবিধা মিলবে এক ইউনিভার্সাল কার্ডে!

‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৩৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বরিশালের উজিরপুরের বামরাইলে চুরির অপবাদে বাবাকে বেঁধে মারধরের ঘটনায় এখনো কান্না থামেনি ছোট্ট তুবা বিনতে অরণির। বাবাকে হারানোর ভয় আর বাবার প্রতি গভীর ভালোবাসা—দুটোই যেন ফুটে উঠছে তার প্রতিটি কথায়।

‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’—কথাগুলো বলতে বলতে এখনো হাউমাউ করে কাঁদে চতুর্থ শ্রেণির এই শিশুটি।

বাবার সঙ্গে যেন আর কোনো অন্যায় না হয়, বাবা যেন সুস্থ ও ভালো হয়ে ফিরে আসেন—এই কামনায় সোমবার দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় ছোট্ট তুবা।

এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে সকাল পর্যন্ত তুবার বাবা অনিক সরদারকে চুরির অপবাদ দিয়ে বেঁধে রেখে মারধর করার অভিযোগ ওঠে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। পরে আহত অনিককে বেঁধে রাখা অবস্থায় তার ছোট্ট মেয়ে তুবা চা ও রুটি খাওয়াচ্ছে—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ব্যাপকভাবে আলোচনায় আসে।

ঘটনার পর স্থানীয় প্রশাসন বিষয়টি নিয়ে তৎপর হয় এবং তুবা ও তার পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।

বামরাইলের স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা। বাবার প্রতি তার এই অটুট ভালোবাসা আর চোখের পানি এখন অনেকের হৃদয় ছুঁয়ে যাচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষা চালুর দাবিতে শিশুদের দিয়ে কোচিং পরিচালকদের মানববন্ধন

‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’

আপডেট সময় ০৭:৩৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬