ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে সোনার আংটি ‘নতুন ধান্দা, কেউ টাকা দিবেন না’: হাসনাতের ‘গণভিক্ষা কর্মসূচি’ নিয়ে হামিম ৯৬ কার্ডের সুবিধা মিলবে এক ইউনিভার্সাল কার্ডে! সালমান মুক্তাদির ভিকটিম নাকি ভূমিদস্যুর সহযোগী: প্রশ্ন তারেক রহমানের ভারতে ৬ শতাব্দী পুরোনো মসজিদ ভাঙা ঠেকাতে রাতেও পাহারা দিচ্ছেন মুসল্লিরা মিরপুরে রাড্ডার হামলাকে ইসরায়েলি হামলার সঙ্গে তুলনা করলেন ব্যারিস্টার ‍ফুয়াদ ইউক্রেনকে ক্ষমা চাইতে হবে: দক্ষিণ কোরিয়া চাঁদাবাজির বিকল্প হিসেবে গণভিক্ষা কর্মসূচির ঘোষণা হাসনাতের, দানবাক্স উন্মুক্ত আজ এমন সাইবার সুরক্ষা আইন করতে চাই যেন সমাজের সব মানুষ রক্ষা পায়: স্বরাষ্ট্রমন্ত্রী রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, সাইনবোর্ড টানালেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা

সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে সোনার আংটি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪০:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

এবার সরকারি হাসপাতালে জন্ম নেওয়া নবজাতকদের এক গ্রাম ওজনের সোনার আংটি দেওয়ার প্রকল্প চালু করেছে ভারতের তামিলনাড়ু সরকার। সোমবার (২৮ সেপ্টেম্বর) মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে এই প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। ‘থাই মামান থাঙ্গা মোথিরাম থিট্টাম’ বা ‘মাতুলের সোনার আংটি প্রকল্প’ নামে এই উদ্যোগ চালু করা হয়েছে। এটি ছিল বিজয়ের নির্বাচনি প্রতিশ্রুতিগুলোর মধ্যে একটি।

এই প্রকল্পের আওতায় যোগ্য নবজাতকদের ২২ ক্যারেটের এক গ্রাম ওজনের সোনার আংটি দেওয়া হবে। প্রতিটি আংটিতে আলাদা সিরিয়াল নম্বর থাকবে। আংটিগুলো দেওয়া হবে নিরাপদ, খোলা হয়েছে কি না বোঝা যায়–এমন বিশেষ প্যাকেটে। তামিলনাড়ু সরকার জানিয়েছে, প্রকল্পের প্রথম ধাপে ১ লাখ ২৮ হাজার সোনার আংটি প্রস্তুত করা হয়েছে। এ প্রকল্পের জন্য বছরে ৭৫৫ কোটি ৮৩ লাখ রুপি বরাদ্দ করেছে।

তামিলনাড়ুর সরকারি হাসপাতালে জন্ম নেওয়া যোগ্য শিশুরা এই সুবিধা পাবে। শিশুর মা তামিলনাড়ুর স্থায়ী বাসিন্দা হতে হবে।এ ছাড়া তাকে ‘প্রেগন্যান্সি অ্যান্ড ইনফ্যান্ট কোহর্ট মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন’ নিবন্ধিত হতে হবে।
বিরোধী দল ডিএমকের নেতা টিকে এস এলাঙ্গোভান বলেছেন, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় যখন বাড়ছে, তখন বিনা মূল্যে সোনার আংটি দেওয়া তাদের সমস্যার সমাধান করবে না।

তিনি কৃষকদের দুর্ভোগ ও মূল্যবৃদ্ধির কথাও উল্লেখ করেন। এ ছাড়া সোনার আংটি কেনার জন্য তামিলনাড়ু মেডিকেল সার্ভিসেস করপোরেশনকে ব্যবহার নিয়েও প্রশ্ন উঠেছে। এই সংস্থাটি সাধারণত ওষুধ ও চিকিৎসাসামগ্রী কেনার কাজে ব্যবহৃত হয়। সূত্র: এনডিটিভি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে সোনার আংটি

সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে সোনার আংটি

আপডেট সময় ০৩:৪০:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬