সরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষা চালুর দাবিতে প্রখোর রোদে শিশু শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন করেছেন কোচিং পরিচালকেরা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে প্রায় ২০ মিনিট ধরে চলা সচেতন অভিভাবকদের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন থাকলেও এর নেতৃত্ব দেন কোচিং পরিচালকেরা।সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও শহরের সমবায় মার্কেটের সামনে প্রায় ২০ মিনিট ধরে চলা সচেতন অভিভাবকদের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন থাকলেও এর নেতৃত্ব দেন কোচিং পরিচালকেরা।
মানববন্ধনে তারা দাবি তুলে বলেন, প্রাথমিক ও নিম্নমাধ্যমিক স্তরে তৃতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তিতে লটারির মাধ্যমে নির্বাচন না করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ভর্তি পরীক্ষা নেওয়া প্রয়োজন। এতে শিক্ষার্থীদের যোগ্যতার যথাযথ মূল্যায়ন নিশ্চিত হবে বলে দাবি করেন তারা।
এসময় প্রখোর দোরে মানববন্ধনে কোমল মতী শিক্ষার্থীদেট হাতে, যোগ্যতার মূল্যায়ন নিশ্চিত করো, লটারি নয়” এবং “মেধার মূল্যায়ন হোক, সহ এমন বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা যায়।
বক্তারা সরকারি স্কুলে ভর্তি প্রক্রিয়ায় লটারির পরিবর্তে পরীক্ষা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেন তারা ।
এই মানববন্ধনে বিভিন্ন কোচিং এর কোমল মতি শিশু ও অল্পসংখ্যক অভিভাবক অংশ নেন।
তবে প্রখোর রোদে শিশুদের দিয়ে এমন মানববন্ধন করানোই ক্ষোভ জানিয়েছেন নানন সচেতন নাগরিক ও অভিভাবকেরা তারা বলেন, লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষা হবে কি না, সেটি নিয়ে মতামত থাকতেই পারে। কিন্তু প্রখর রোদের মধ্যে কোমলমতি শিশুদের দীর্ঘ সময় দাঁড় করিয়ে রেখে কর্মসূচি পালন করা উচিত নয়। শিশুদের শারীরিক কষ্টের বিষয়টিও আয়োজকদের বিবেচনায় রাখা প্রয়োজন। এবং শিশুদের দিয়ে কোনো দাবি আদায়ের কর্মসূচি করানোর আগে তাদের নিরাপত্তা ও স্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব দেওয়া দরকার। বড়দের দাবি থাকলে বড়রাই সামনে থেকে সেটি তুলে ধরতে পারেন।

মোঃ মিনহাজ আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি 
সরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষা চালুর দাবিতে প্রখোর রোদে শিশু শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন করেছেন কোচিং পরিচালকেরা।






















