ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন: আসিফ মাহমুদ মার্কিন সেনামুক্ত ইরাককে স্বাগত জানাল ইরান স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয়ের কাজ বাদ দিয়ে সংবিধান নিয়ে ব্যস্ত: গোলাম পরওয়ার সারের সংকট নিয়ে আন্দোলন বিএনপিকে হেয় করার চক্রান্ত: মীর শাহে আলম চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন সেনা বিদায়, ইরাকে ৪ দিনের ছুটির ঘোষণা মিরপুরে উচ্ছেদ চলমান থাকবে, ফ্যাসিবাদের দোসররা হামলা করছে: ডিএনসিসি প্রশাসক সালমান মুক্তাদিরের সব ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ ১২০ শতাংশ নিশ্চিত দুই প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৩:১৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

দীর্ঘ সাত দশকের জীবনসঙ্গী সিতি হাসমাহ মোহাম্মদ আলীর মৃত্যুর পর হাসপাতালে ভর্তি হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। মঙ্গলবার রাতে ১০১ বছর বয়সী মাহাথিরকে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এর একদিন আগে সোমবার তার স্ত্রী সিতি হাসমাহ মোহাম্মদ আলী মারা যান। তার বয়স হয়েছিল ১০০ বছর। মাহাথিরের সহকারী সুফি ইউসুফ বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কী কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

সুফি ইউসুফ জানান, স্ত্রীর মৃত্যুর পর মাহাথির পর্যাপ্ত বিশ্রাম নিতে পারেননি এবং ক্লান্ত হয়ে পড়েছিলেন। বুধবার এক হোয়াটসঅ্যাপ বার্তায় তিনি বলেন, ‘তার (মাহাথিরের) অবস্থা এখন স্থিতিশীল। মানসিক চাপ, গরম আবহাওয়া এবং বিশ্রামের অভাবে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। একজন ১০১ বছর বয়সীর জন্য এই পরিস্থিতি মোটেও ভালো কিছু নয়।’

মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহ পেশায় চিকিৎসক ছিলেন। তিনি জনস্বাস্থ্য নিয়ে কাজ করেছেন। এই দম্পতির সাত সন্তান রয়েছে। মাহাথির সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে হৃদরোগজনিত সমস্যার কারণে তার বাইপাস সার্জারি করা হয়। গত জানুয়ারিতেও পড়ে গিয়ে হাড় ভেঙে যাওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

মালয়েশিয়ার সবচেয়ে প্রবীণ এই নেতা দুই দফায় দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। প্রথম দফায় ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন তিনি। পরে ২০১৮ সালে ৯২ বছর বয়সে আবারও প্রধানমন্ত্রী হন এবং ২০২০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন: আসিফ মাহমুদ

স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

আপডেট সময় ০১:৪৩:১৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬