ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

জুলাই অভ্যুত্থান যতটা অবদান বিএনপির, ততটা আর কারও নয়: রুমিন ফারহানা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২২:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • ৪৫৮ বার পড়া হয়েছে

এবার বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদলের চার শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছেন। তাই এই অভ্যুত্থান যতটা বিএনপির, ততটা আর কারও নয়। গতকাল শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয় বর্ষপূর্তি পালনে কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল শেষে সরাইল উপজেলা পরিষদের সামনে তিনি এসব কথা বলেন।

এদিকে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রুমিন ফারহানা আরও বলেন, এক বছর আগে আজকের এই দিনে ফ্যাসিস্ট হাসিনার পুলিশ বাহিনী গুলি করে পাখির মতো ছাত্র-জনতাসহ বিএনপির নেতাকর্মীদের হত্যা করেছে। কিন্তু বছর না যেতেই শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। আর সেই প্রেক্ষাপট তৈরি করেছে বিএনপি।

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, গত ১৫ বছরে বিএনপির নেতাকর্মীদের ওপর গুম, খুন, হামলা, মামলাসহ নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। কিন্তু তারপরেও বিএনপি ঐক্যবদ্ধ ছিল, কারো প্রলোভনে পা দেয়নি, পরিচয় লুকিয়ে আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে রাজনীতি করেনি।

বিএনপির এই নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘গত ১৫ বছর যারা আপসের রাজনীতি করে ছাত্রলীগ-যুবলীগের ছোট ছোট পদে ঢুকে নিজেদের চামড়া বাঁচিয়েছে, তারা যেন দেশনায়ক তারেক রহমানকে নিয়ে কূটক্তি করার কোনো সাহস না পায়। কারণ বিএনপি গণমানুষের দল। অতএব, যারা মনে করে বিএনপিকে আটকে রাখতে পারবে, তারা জীবনের বড় ভুল করছে।’ তিনি এ সময় দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের দাবি জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দেশে ফিরলেন মির্জা আব্বাস

জুলাই অভ্যুত্থান যতটা অবদান বিএনপির, ততটা আর কারও নয়: রুমিন ফারহানা

আপডেট সময় ১২:২২:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫