ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফ্যাসিস্টদের প্রতি কোন দুর্বলতা দেখানো যাবে না: আসিফ মাহমুদ লিটনের চোখে ‘বাংলাদেশের সর্বকালের সেরা ক্যাপ্টেন লিটন’ যে অমানুষগুলো জুলাই যোদ্ধার মৃত্যুতে উল্লাস করছে, তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়ার সুযোগ নেই: রাকিব বিশ্বের মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের পাকিস্তানকে ঠিক করতে হবে তারা ইতিহাসে থাকবে নাকি ভূগোলে: ভারতের সেনাপ্রধান চিকি/ৎসার নামে লন্ডনে, আর সময় কাটছে শপিংয়ে— রাষ্ট্রপতিকে ঘিরে বিতর্ক ‘রবার্ট ক্লাইভ-মীর জাফরের চুক্তির মতোই ইউনূসের সঙ্গে আমেরিকার চুক্তি’ পাকিস্তানের ‘জেএফ-১৭ ব্লক ৩’ সিমুলেটর ঢাকায়, যুদ্ধবিমান চুক্তির ইঙ্গিত দেখছেন বিশ্লেষকরা স্ত্রীর পরকীয়া, ফেসবুকে পোস্ট দিয়ে জীবন দিলেন ব্যবসায়ী চীন থেকে দেশে ফেরার পথেই তাইওয়ানের বিরুদ্ধে ট্রাম্পের হুঁশিয়ারি

জামায়াতকে রাজনীতি করার সুযোগ দিয়েছে বিএনপি: কামরুল 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২১:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • ৩২৪ বার পড়া হয়েছে

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে জামায়াতে ইসলামীর জন্মদাতা হিসেবে আখ্যা দিয়েছেন কামরুল হুদা নামে কুমিল্লার এক বিএনপি নেতা। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক পদে রয়েছেন। শনিবার (১৯ জুলাই) বিকালে চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে কামরুল হুদা এ মন্তব্য করেন। বিএনপি নেতার ওই বক্তব্যের ৪৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল ওই ভিডিওতে কামরুল হুদাকে বলতে শোনা যায়, ‘জামায়াতকে রাজনীতি করার সুযোগ কে দিয়েছে, বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জামায়াতের জন্মদাতা। সেই জন্মদাতার সঙ্গে তারা বেইমানি করেছে। জন্মদাতার ছবি রাস্তায় ফেলে তারা হঠকারিতা করছে। জামায়াতের অঙ্গসংগঠনের ছেলেরা আমার নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দিচ্ছে। দেশ নায়ক তারেক রহমানকে নিয়ে তারা স্লোগান দিচ্ছে, জিয়াউর রহমানের ছবি পদদলিত করছে। আমরা ভোট দিতে পারি না। এরা ধর্মের কথা বলে বেহেস্তের সার্টিফিকেট বিক্রি করে এদের থেকে সাবধান হবেন।’

বক্তব্যের বিষয়ে জানতে যোগাযোগ করা হলে কামরুল হুদা বলেন, ‘জামায়াতকে নতুনভাবে জীবন দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি আমার বক্তব্যে সেই কথাটিই বলেছি। আমরা সঠিক ইতিহাস তুলে ধরছি। ’

প্রসঙ্গত, এর আগে জিয়াউর রহমানের নাম মুখে নিলে বেহেশত নিশ্চিত বলে মন্তব্য করে দেশজুড়ে সমালোচিত হয়েছিলেন এই নেতা। চলতি বছরের ১ জানুয়ারি চৌদ্দগ্রাম উপজেলা কেন্দ্রীয় ঈদগা মাঠে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তার ওই বক্তব্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে। ভাইরাল হওয়া বক্তব্যে কামরুল হুদাকে বলতে শোনা যায়, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম প্রতি দিন নিলেই বেহেশত নিশ্চিত, আমি বিশ্বাস করি। কারণ উনি দেশের জনগণের সঙ্গে হঠকারিতা করেননি।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্টদের প্রতি কোন দুর্বলতা দেখানো যাবে না: আসিফ মাহমুদ

জামায়াতকে রাজনীতি করার সুযোগ দিয়েছে বিএনপি: কামরুল 

আপডেট সময় ০৩:২১:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫