ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাকস্বাধীনতা রক্ষা করেই সাইবার আইন সংশোধনের উদ্যোগ: আইনমন্ত্রী নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে সরকার অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক জিন্নাহকে শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ, ওসমান হাদির ইনকিলাব মঞ্চের কাণ্ডে সমালোচনার ঝড় দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তিন কাশ্মীরি নেতার বৈঠক ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন: শেখ হাসিনাকে হুইপ দুলু মোদির ডিনারেও আসেননি, তড়িঘড়ি করে ভারত ছাড়লেন চীনা প্রেসিডেন্ট হুন্ডির মাধ্যমে ভারতে নানকের কাছে মাসে যাচ্ছে কোটি টাকা, নেপথ্যে যারা ‘উনি ঠিক আছেন তো?’, জিনপিংকে নিয়ে মোদির প্রশ্ন নেপথ্যে কী?

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে যাত্রীবাহী বাসে হামলা, ভাঙচুর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • ৩২৩ বার পড়া হয়েছে

এবার নরসিংদীর রায়পুরা উপজেলার নারায়ণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন নীলকুঠি এলাকায় হরতালের সমর্থনে রাতের আঁধারে যাত্রীবাহী বাসে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা।

এদিকে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মোটরসাইকেলযোগে একদল যুবক এলাকায় উপস্থিত হয়ে হঠাৎ করেই মহাসড়কে দাঁড়িয়ে থাকা কয়েকটি বাসে ইট-পাটকেল নিক্ষেপ করে। তারা হামলার সময় উচ্চস্বরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে থাকে এবং হামলার পরপরই দ্রুত এলাকা ত্যাগ করে। হামলার ঘটনায় সোহাগ, তিশা পরিবহনসহ অন্তত ৪-৫টি বাস ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়রা অভিযোগ করেছেন, হামলাকারীরা আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের পরিচয়ে ছিল এবং রাতভর নীলকুঠি এলাকায় গোপনে অবস্থান নেয়। তবে ঘটনার পরপরই তারা চলে যায়। ঘটনার সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিবহন চলাচলে বিঘ্ন ঘটে।

এ ঘটনায় এখন পর্যন্ত স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বাস চালক ও স্থানীয়রা দ্রুত দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাকস্বাধীনতা রক্ষা করেই সাইবার আইন সংশোধনের উদ্যোগ: আইনমন্ত্রী

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে যাত্রীবাহী বাসে হামলা, ভাঙচুর

আপডেট সময় ১১:২১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫