ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাকার দুই সিটিতে এনসিপির প্রার্থী আসিফ-পাটওয়ারী! গাজায় ‘নৃশংস অপরাধের’ প্রমাণ মুছে ফেলার চেষ্টা করছে ইসরায়েল এবার একজোট হয়ে ইসরায়েলে বহুমাত্রিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান ইরান পরাজিত হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প পুরো বাংলাদেশ আপনার সঙ্গে: অভিনেত্রী বাঁধনকে সারজিস যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম বারের মতো ডেস্ট্রয়ার-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার ইরানের ডেভিড ইমন-কালা মোবারকের সঙ্গে থাকা কেউ ভালো হতে চাইলে সময় দেওয়া হবে: এসপি মাসুদ ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তা বাড়ল কমদামি সিগারেটের দাম ফ্যামিলি কার্ড তৈরির ২৪২ কোটি টাকা খরচ ‘রাষ্ট্রীয় অর্থের অপচয়’: সার্জিস আলম

বিমান দুর্ঘটনার ভিডিও দেখে প্যানিক অ্যাটাক পরী মণির, হাসপাতালে ভর্তি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৫৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • ৮২০ বার পড়া হয়েছে

দেশের জনপ্রিয় অভিনেত্রী পরী মণির মা মারা গিয়েছিলেন অগ্নিদগ্ধ হয়ে। পরীর বয়স তখন মাত্র তিন বছর। এরপর থেকেই অভিনেত্রীর জীবনে আগুন এক আতঙ্কের নাম। সেই ট্রমা এখনও কাটিয়ে উঠতে পারেননি।

গতকাল সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনার ভিডিও দেখে প্যানিক অ্যাটাক হয় অভিনেত্রীর। ভর্তি হতে হয় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। সামাজিকমাধ্যমে এ তথ্য জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হাসপাতালের চেক-ইন দিয়ে পরী মণি লিখেছেন, ‌‘আগুনের একটা ট্রমা আমার আছে ছোটোবেলা থেকে। সেটা যে এখনও এত ভয়ংকরভাবে আছে, সেটা এভাবে বুঝতে পারি নাই আগে।’

যোগ করে বলেন, ‘গতকালের দুর্ঘটনায় ছোট ছোট বাচ্চাগুলোর পোড়া শরীরের ছবি/ভিডিও দেখে আমার খুব খারাপভাবে প্যানিক অ্যাটাক হয়! রাতে হসপিটালে অ্যাডমিশন নিতে হয়। বুকের ভেতর ধরফর করে শুধু। আহারে এই শোক ওই মায়েরা কীভাবে সহ্য করবে আল্লাহ! আল্লাহ, আল্লাহ।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঢাকার দুই সিটিতে এনসিপির প্রার্থী আসিফ-পাটওয়ারী!

বিমান দুর্ঘটনার ভিডিও দেখে প্যানিক অ্যাটাক পরী মণির, হাসপাতালে ভর্তি

আপডেট সময় ০৪:৫৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫