ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার চাঁদা লাগলে চাঁদা নে, নতুন করে কমিটি দে’, পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীদের স্লোগান জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে যাত্রা শুরু করেছে এই সরকার: প্রধানমন্ত্রী এমন কোনো শক্তি নেই যা ইরানের সংকল্পকে দুর্বল করতে পারে: আইআরজিসি ক্ষমতার বাহানায় বিএনপি সরকার সংস্কার করতে চায় না: আখতার হোসেন আফ্রিকা সফরে তাইওয়ানের প্রেসিডেন্টকে ‘ইঁদুর’ বলল চীন ক্ষমতার বাহানায় বিএনপি সরকার সংস্কার করতে চায় না: আখতার হোসেন ইরানকে চাপে রাখতে এবার হরমুজে মার্কিন ‘এসকর্ট’ মিশন আমাদের লড়াই চলবে: হাসনাত আব্দুল্লাহ

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে সাদিক কায়েমকে প্রার্থী ঘোষণা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামি আগামী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য সাদিক কায়েম-কে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।

শুক্রবার (১ মে) সকালে রাজধানীর আইডিইবি কাউন্সিল হল-এ আয়োজিত ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের থানা ও বিভাগীয় দায়িত্বশীল সম্মেলনে এ সিদ্ধান্ত জানানো হয়। ঘোষণার সময় সাদিক কায়েম নিজেও উপস্থিত ছিলেন।

দলীয় সূত্র জানিয়েছে, প্রার্থিতা চূড়ান্ত হলেও আনুষ্ঠানিক ঘোষণা শিগগিরই দেওয়া হবে। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে তিনি ইতোমধ্যে তার ভোটার এলাকা খাগড়াছড়ি থেকে ঢাকায় স্থানান্তর করেছেন। যদিও এখনো প্রকাশ্যে প্রচারণা শুরু হয়নি, তিনি নিয়মিত সাংগঠনিক যোগাযোগ বজায় রাখছেন।

এ বিষয়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, ঢাকার উত্তর ও দক্ষিণ—দুই সিটি করপোরেশনের জন্যই প্রার্থী চূড়ান্ত করা হয়েছে এবং খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

বর্তমানে সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ভিপি হিসেবে দায়িত্ব পালন করছেন। তরুণ এই নেতাকে ঘিরে নির্বাচনী কৌশল সাজাচ্ছে দলটি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে সাদিক কায়েমকে প্রার্থী ঘোষণা

আপডেট সময় ০৩:০৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬