ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযানে নামছে সরকার ৫ দিন পর আদানির বন্ধ ইউনিট চালু, বেড়েছে বিদ্যুৎ সরবরাহ বজ্রপাতে সোমবারও ৪ জেলায় ৯ জনের মৃত্যু গভীর রাতে ছাত্রীসহ কর্মকর্তা আটক নজরুল বিশ্ববিদ্যালয়ে, তদন্ত কমিটি গঠন অটোরিকশায় মাইক বেঁধে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া সেই যুবক আটক নুসরাতের মনোনয়নপত্র গ্রহণে আদালতের আদেশ বাস্তবায়ন করবে ইসি, আপিলে যাবে না সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা লিমন-বৃষ্টি হত্যাকাণ্ড: আদালতের প্রকাশিত নথিতে চাঞ্চল্যকর তথ্য, গুরুত্বপূর্ণ আলামত জব্দ চাঞ্চল্যকর মিতু হত্যা মামলা: আসামি ভোলার জামিন স্থগিত ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী

ইশরাক হোসেনের শপথ ইস্যুতে ইসিতে পৌঁছেছে আদালতের আদেশ, সোমবার হতে পারে সিদ্ধান্ত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৩:১৪ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • ৫৩৮ বার পড়া হয়েছে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথসংক্রান্ত আদালতের আদেশের কপি নির্বাচন কমিশনে (ইসি) পৌঁছেছে। আগামীকাল সোমবার (৩ জুন) নির্বাচন কমিশনের বৈঠকে এই আদেশ উপস্থাপন করা হতে পারে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব মো. আখতার আহমেদ। ওই বৈঠকের পর ইশরাকের শপথ নিয়ে কমিশন আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাতে পারে।

রোববার (১ জুন) সচিব বলেন, “ইশরাক হোসেনের বিষয়ে আদালতের আদেশের কপি আমরা হাতে পেয়েছি। এখন কমিশন কার্যকর ব্যবস্থা নেবে। প্রধান নির্বাচন কমিশনারের নির্দেশ পেলে তা বৈঠকে উপস্থাপন করা হবে।”

তিনি আরও বলেন, “কমিশন সচিবালয় এ সংক্রান্ত নথি উপস্থাপন করতে পারে অথবা সিইসি বৈঠক ডাকলে সেখানে আলোচনা হবে।”

জানা গেছে, গত ২৯ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ইশরাক হোসেনের শপথ আটকাতে করা আবেদন নিষ্পত্তি করে দেন। এর ফলে শপথ গ্রহণের পথ উন্মুক্ত হয়।

এদিকে জামায়াতে ইসলামী প্রসঙ্গে আদালতের রায়ের কপি রোববার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত নির্বাচন কমিশনে পৌঁছায়নি বলে জানান ইসি সচিব আখতার আহমেদ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযানে নামছে সরকার

ইশরাক হোসেনের শপথ ইস্যুতে ইসিতে পৌঁছেছে আদালতের আদেশ, সোমবার হতে পারে সিদ্ধান্ত

আপডেট সময় ০৯:৫৩:১৪ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫