ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের নোয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ চার পরিবর্তন নিয়ে রাতে মাঠে নামছে ব্রাজিল মেহেরপুর তেঁতুলবাড়ীয়া সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা বিজিবি-গ্রামবাসীর প্রতিরোধে ব্যর্থ বিএসএফ, সীমান্তে সতর্ক অবস্থান এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২ মেহেরপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন সভাপতি ফারুক সম্পাদক মুক্ত রক্তাক্ত ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপি তিন মাসেই আ.লীগের অবস্থানে পৌঁছে গেছে: আসিফ মাহমুদ ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপে গণছাঁটাই, চাকরি হারালেন ১৮৬৮ শ্রমিক যুদ্ধে ইরানের সামরিক শক্তি ‘সম্পূর্ণভাবে ধ্বংস’, ক্ষেপণাস্ত্র মজুত মাত্র ২১% : ট্রাম্প

শহীদ জিয়ার নামে বিমানবন্দরের নাম ফিরিয়ে দিতে হবে: রনি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:০০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • ৪৯৪ বার পড়া হয়েছে

এবার গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি বলেছেন, টঙ্গী থেকে আমাদের দুটি দাবি উত্থাপন করছি। একটি হল ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। আরেকটি হল, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম শহীদ জিয়ার নামে ফিরিয়ে দিতে হবে।

আজ রবিবার (১ জুন) টঙ্গীতে অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত একাধিক অনুষ্ঠানে তিনি এই দাবিগুলো উত্থাপন করেন।

এদিকে রনি বলেন, গত ৯ মাসে কোনো সংস্কার হয়নি। ৪৫ বছর আগে একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংস্কার শুরু করেছিলেন। পরবর্তী সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২৭ দফা ও পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা সংস্কার প্রস্তাব করেছেন। সুতরাং সংস্কারের দোহাই দিয়ে ২/১ দল নির্বাচন পিছিয়ে দিতে চায়।

যারা পরীক্ষায় পাশ করতে পারবে না, তারাই পরীক্ষা পেছানোর দাবি করে। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পিএস-এর দুর্নীতির উদাহরণ টেনে রনি বলেন, এই সরকারের উপদেষ্টারা লুটপাট করছেন। এই সরকার জুন পর্যন্ত থাকলে কি পরিমাণ দুর্নীতি হবে তার ঠিক নেই। স্বৈরাচার শেখ হাসিনার পিয়নও চারশ কোটি টাকার মালিক হয়েছিল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

শহীদ জিয়ার নামে বিমানবন্দরের নাম ফিরিয়ে দিতে হবে: রনি

আপডেট সময় ০৭:০০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫