ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা পারেদেসের লাল কার্ড ‘বাতিল করল’ ফিফা ফিফায় ইনফান্তিনোর সময় শেষ হয়ে গেছে: স্প্যানিশ লা লিগা সভাপতি নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস রক্তে ইনফেকশন, প্লাটিলেট ৩৪ হাজার—গুরুতর অসুস্থ নয়ন দোয়া চাইলেন ফেসবুকে প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাইলেন এমপি নজরুলের ড্রাইভার বাবা-ভাইসহ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা শিক্ষক ছাড়াও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না যারা

দেশের প্রথম মনোরেল নির্মিত হচ্ছে চট্টগ্রামে, সমঝোতা চুক্তি সই

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৫১:২৯ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • ১০২৬ বার পড়া হয়েছে

এবার বন্দরনগরী চট্টগ্রামে দেশের প্রথম মনোরেল নির্মিত হতে যাচ্ছে। নগরীর যানজট নিরসনে এই প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন।

আজ রোববার (১ জুন) সকালে নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম সিটি করপোরেশনের সঙ্গে ওরাসকম ও আরব কন্ট্রাক্টর গ্রুপের এ সংক্রান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। প্রতিষ্ঠান দুটি নগরীতে ফিজিবিলিটি স্টাডি করবে।

এদিকে সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, জার্মান ও মিশরের জয়েন্ট ভেঞ্চার কোম্পানি ওরাসকম এবং আরব কন্ট্রাক্টর গ্রুপ মনোরেল নির্মাণে অর্থায়ন ও বাস্তবায়নে আগ্রহ দেখায়। এরপর তাদের সাথে সমঝোতা চুক্তির সিদ্ধান্ত নেয়া হয়।

বাস্তবায়নকারী প্রতিষ্ঠান জানায়, এই মনোরেল ৫৪ কিলোমিটার বিস্তৃত হবে। স্টেশন থাকবে ৩২ থেকে ৩৩টি। মনোরেলে করে পুরো শহর ঘুরতে সময় লাগবে ৩০ থেকে ৪০ মিনিট।

সড়ক বিশেষজ্ঞরা জানান, মনোরেল হলো আধুনিক প্রযুক্তি সম্পন্ন রেল ব্যবস্থা। এই রেলে মেট্রোরেলের চেয়ে প্রায় অর্ধেক অর্থের সাশ্রয় হবে। এছাড়া, মনোরেলের জন্য অনেক জায়গার প্রয়োজন হয় না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

দেশের প্রথম মনোরেল নির্মিত হচ্ছে চট্টগ্রামে, সমঝোতা চুক্তি সই

আপডেট সময় ০৫:৫১:২৯ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫