ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রেতা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার প্রধানমন্ত্রীর কাছে হেফাজতের ৯ দফা, ইসলামবিরোধী আইন না করার দাবি ফরহাদ মজহারের ‘আমেরিকান ষড়’য’ন্ত্র’তত্ত্ব’ নিয়ে প্রশ্ন তুললেন রিফাত বিএনপির প্রেসিডেন্ট পদে মির্জা ফখরুল নির্বাচিত বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কলকাতার কাছে মমতার গাড়িতে হামলা, অল্পের জন্য প্রাণে রক্ষা বাবুনগর মাদ্রাসায় শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহস থাকলে দেশে ফিরে আইনের মুখোমুখি হবেন: সমাজকল্যাণমন্ত্রী হেফাজত আমিরকে বুকে জড়িয়ে ধরলেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-জ্বালানি নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না: প্রধানমন্ত্রী

উচ্ছ্বাস নয়-মিছিল নয়-শ্লোগান নয়, নতশিরে রাব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করি: জামায়াতে আমির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • ৩৪৭ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধনসংক্রান্ত গুরুত্বপূর্ণ রায়ের পর দলের ভেতরে যেন আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। তবে এমন এক মুহূর্তে আবেগ নয়, বরং নতশিরে আল্লাহর শুকরিয়া আদায় করার আহ্বান জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

আজ রবিবার (১ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “আবারও প্রিয় সহকর্মীদের প্রতি আহ্বান— আসুন, উচ্ছ্বাস নয়, মিছিল নয়, শ্লোগান নয়। নতশিরে রাব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করি, তাঁর পবিত্রতা ঘোষণা করি এবং তাঁর নামে তাকবির পেশ করি।”

তিনি আরও বলেন, “আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগাগোড়া তাঁর করুণা-সিক্ত করে রাখুন। আমিন।”

এর আগে জামায়াতের নিবন্ধন বাতিলের বিষয়ে হাইকোর্টের রায় বাতিল করে প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এক গুরুত্বপূর্ণ রায় দেন। এই রায়ের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে জামায়াতে ইসলামীর রাজনৈতিক সক্রিয়তা ও ভবিষ্যৎ করণীয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রেতা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

উচ্ছ্বাস নয়-মিছিল নয়-শ্লোগান নয়, নতশিরে রাব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করি: জামায়াতে আমির

আপডেট সময় ১১:২৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫