ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খুঁটিতে বাঁধা সেই বাবার পাশে প্রশাসন, মেয়ে তুবার পড়াশোনার দায়িত্ব নিলেন ইউএনও কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির প্রার্থী জিয়ার সৈনিক না হলে পরীক্ষায় বসতে দিয়েন না: রাকসু জিএস আম্মার দিল্লির সড়কে তরুণকে চড় মন্ত্রীর, পাল্টা হাত তুললো তরুণও চকলেট দেয়ার কথা বলে অফিসের সব কর্মীকে আইফোন উপহার দিলেন নারী বস সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ এআই ছবিতে নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ সারের ডিলার নিয়োগে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে নাশকতা মামলায় গ্রেপ্তার আ.লীগ নেতা গারদে মোবাইলে কথা বলার ছবি ভাইরাল নারীদের জন্য চালু হচ্ছে আরও ১০০ পিংক বাস

নতুন প্রতীকের তালিকায় নেই জামায়াতের ‘দাড়িপাল্লা’, আপিল বিভাগের নির্দেশের পরেও অনিশ্চয়তা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৮:২৯ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • ২৬১৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) প্রকাশিত সর্বশেষ প্রতীকের তালিকা থেকে বাদ পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘদিন ব্যবহৃত রাজনৈতিক প্রতীক ‘দাড়িপাল্লা’। আপিল বিভাগ জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিলেও কমিশনের তালিকায় এই প্রতীকের অন্তর্ভুক্ত না হওয়ায় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা ও কৌতূহল।

গত রোববার (২ জুন) ইসি প্রকাশিত তালিকায় ‘নৌকা’, ‘ধানের শীষ’, ‘লাঙল’, ‘হাতি’, ‘তালা’, ‘মশাল’, ‘বই’, ‘চেয়ার’ ইত্যাদি জনপ্রিয় ও পরিচিত প্রতীকগুলো থাকলেও ‘দাড়িপাল্লা’ নেই। ফলে এখন এই প্রতীকটি কোনো নিবন্ধিত দল কিংবা স্বতন্ত্র প্রার্থী নির্বাচনকালীন প্রতীক হিসেবে চাইলে বেছে নিতে পারবে না।

জানা যায়, জামায়াতের নিবন্ধন ২০১৩ সালে হাইকোর্টের রায়ে বাতিল হয় এবং নির্বাচন কমিশন ২০১৮ সালে দলটিকে চূড়ান্তভাবে নিবন্ধনহীন ঘোষণা করে। এর ফলে ‘দাড়িপাল্লা’ প্রতীকটিও বাতিলের তালিকায় চলে যায়।

তবে সর্বোচ্চ আদালত গতকাল জামায়াতের পক্ষে রায় দিয়ে তাদের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয়। রায়ে বলা হয়, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনই এখন জামায়াতে ইসলামীর নিবন্ধন এবং প্রতীকের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে।

এ বিষয়ে বিশ্লেষকরা বলছেন, একবার বাতিল হওয়া প্রতীক পুনরায় তালিকাভুক্ত করার বিষয়টি পুরোপুরি নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত। রাজনৈতিক ও প্রশাসনিক বিবেচনা এই সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।

জামায়াতের আইনজীবী ব্যারিস্টার শিশির মনির জানিয়েছেন, ‘আমরা আগামীকাল সোমবার (২ জুন) বেলা ১২টায় নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করব। কমিশনের সিদ্ধান্ত জানার পর পরবর্তী আইনি ও সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খুঁটিতে বাঁধা সেই বাবার পাশে প্রশাসন, মেয়ে তুবার পড়াশোনার দায়িত্ব নিলেন ইউএনও

নতুন প্রতীকের তালিকায় নেই জামায়াতের ‘দাড়িপাল্লা’, আপিল বিভাগের নির্দেশের পরেও অনিশ্চয়তা

আপডেট সময় ০৯:৪৮:২৯ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫