ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইসরায়েলের বিরুদ্ধে ‘অপারেশন নাসর’ শুরু করলো ইরান ৭.৮ মাত্রার ভূমিকম্প, এশিয়ার ৩ দেশে সুনামি সতর্কতা ব্যস্ত সময় কাটিয়ে দেশে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস আ. লীগ নেতা ও সাবেক মেয়র আনিছুরের জানাজায় মানুষের ঢল ‘এই স্কুলে মুসলিমদের জায়গা নেই’: ৩০ শিক্ষার্থীকে ফিরিয়ে দিলেন কেরালার প্রধান শিক্ষিকা ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক গ্রাহকদের, ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন প্রটোকল ছাড়াই হঠাৎ আমিনবাজার-আশুলিয়া ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা বর্তমানে বিশ্বের ১৪০টি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে গিয়ে ‘রাজনীতির শিকার’ হচ্ছে ইরান

জুতা সেলাই নিয়ে বাগবিতণ্ডা, মুচির বাটালের আঘাতে আহত কৃষকদল নেতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • ৬৯৪ বার পড়া হয়েছে

এবার মাগুরার মহম্মদপুরে জুতা সেলাই নিয়ে বাগবিতণ্ডায় মুচির ধারালো বাটালের আঘাতে স্থানীয় এক এক কৃষকদল নেতা গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় দায়ের করা মামলায় সোমবার বিদ্যুৎ দাস (৩৪) নামে অভিযুক্ত মুচিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। মঙ্গলবার (১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন মহম্মদপুর থানার এসআই সুমন মিয়া।

জানা যায়, আহত ওই কৃষক দল নেতার নাম নুর আলম ভাষান (২৫)। তিনি মহম্মদপুর উপজেলার জাংগালিয়া গ্রামের মোহন শেখের ছেলে। তিনি সদর ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন। হামলাকারী বিদ্যুৎ দাস উপজেলা সদরের জাংগালিয়া গ্রামের আশ্রায়ন প্রকল্পের একজন বাসিন্দা। তার বাবার নাম গনেশ দাস। গত রোববার রাত ৮টার দিকে মহম্মদপুর বাজারে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর ভাষানের মা কোহিনূর বেগম সোমবার বাদী হয়ে মহম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন।

স্থানীয়রা জানান, বিদ্যুৎ দাস মহম্মদপুর বাজারে আমিনুর নামের এক ব্যবসায়ীর জুতা-স্যান্ডেলের দোকানে মুচি হিসেবে দিনমজুরে কাজ করেন। গত ১৫ দিন আগে কৃষকদল নেতা ভাষান বিদ্যুৎয়ের কাছে পাঁচশ টাকা অগ্রিম দিয়ে একটি জুতা তৈরি করতে দিয়েছিলেন। রোববার রাত ৮টার দিকে তিনি বিদ্যুৎয়ের কাছে জুতা আনতে গেলে বিদ্যুৎ তাকে জানায় জুতা এখনও তৈরি হয়নি দিতে আরও কয়েক দিন দেরি হবে। এ বিষয়টি নিয়ে মুচির সঙ্গে ভাষানের কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। পরে মুচি বিদ্যুৎ তার কাজের ধারালো বাটাল দিয়ে ভাষানকে কুপিয়ে জখম করে।

এ সময় কৃষকদল নেতা ভাষান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে তার অবস্থার আরও অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজে পাঠান।

এদিকে ভাষানের স্বজনরা জানান, অবস্থা এখনো আশঙ্কাজনক রয়েছে। তার একটি কিডনি নষ্ট হয়ে গেছে। তার আঘাতের স্থানে অস্ত্রোপচার করা হয়েছে। এ বিষয়ে মহম্মদপুর থানার এসআই সুমন মিয়া বলেন, আহতের মা বাদী হয়ে একটি মামলা করেছেন। এ মামলায় হামলাকারীকে গ্রেপ্তার করে মাগুরা জেলা আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের বিরুদ্ধে ‘অপারেশন নাসর’ শুরু করলো ইরান

জুতা সেলাই নিয়ে বাগবিতণ্ডা, মুচির বাটালের আঘাতে আহত কৃষকদল নেতা

আপডেট সময় ০২:৪১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫