ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গুনে গুনে ঘুষ নেওয়া ভূমি কর্মকর্তা বরখাস্ত বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীন, জাপান, যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি: মাহমুদা মিতু জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর খাওয়ার পানির ট্যাংকে বিষ দিয়েছে সন্ত্রাসীরা: পুলিশ বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: মামুনুল হক ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’: ফেসবুক পোস্টে সারজিস আলম ইসি সচিবালয়ে ‘দলীয় ব্যক্তিকে’ নিয়োগ দেওয়া নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত এটা কেবলই শুরু, এখনও অনেক দীর্ঘ পথ পাড়ি দেওয়া বাকি: ককরোচ পার্টির প্রধান আর্জেন্টিনাকে লেখা ফিফা সভাপতির চিঠি ফাঁস, আবারও সমালোচনার ঝড়

এইচএসসিতে ৯ বোর্ডে একই প্রশ্ন, ফাঁস ঠেকাতে বাড়তি নজর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:২৮:১০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

আগামীকাল, ২ জুলাই থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার প্রথমবারের মতো দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্নফাঁস ঠেকাতে নেওয়া হয়েছে একাধিক কঠোর ব্যবস্থা।

বুধবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি জানান, এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবেন মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী বছর থেকে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কমন বিষয়গুলোতেও একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রশ্নফাঁস ও অনিয়ম রোধে এবার পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নফাঁস কিংবা গুজব ছড়ানোর চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন শিক্ষামন্ত্রী।

তিনি আরও জানান, যেকোনো দুর্যোগ, প্রশ্নফাঁস বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তিন সেট প্রশ্নপত্র প্রস্তুত রাখা হয়েছে। কোনো এলাকায় বিশেষ পরিস্থিতি তৈরি হলে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

পরীক্ষার ফল মূল্যায়নের ক্ষেত্রেও থাকছে বাড়তি নজরদারি। খাতা পুনর্মূল্যায়নের সুযোগ থাকছে, পাশাপাশি পরীক্ষকদের নম্বর প্রদানের বিষয়টিও পর্যবেক্ষণ করা হবে, যাতে কোনো শিক্ষার্থী অযৌক্তিকভাবে কম বা বেশি নম্বর না পান।

এছাড়া শিক্ষামন্ত্রী জানান, ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম বাস্তবায়নের লক্ষ্যে একটি কমিটি কাজ করছে। একই সঙ্গে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা আগামী ৭ জানুয়ারি শুরু হবে বলেও জানান তিনি।

কোচিং সেন্টার পরিচালনার ক্ষেত্রেও সরকারের অনুমতি নেওয়ার বিষয়টি বাধ্যতামূলক করার কথাও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।

সরকারের আশা, কঠোর নিরাপত্তা ও নজরদারির মধ্য দিয়ে এবার সুষ্ঠু, স্বচ্ছ এবং প্রশ্নফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন হবে। পরীক্ষার্থী ও অভিভাবকদেরও গুজবে কান না দিয়ে নির্ধারিত নিয়ম মেনে পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গুনে গুনে ঘুষ নেওয়া ভূমি কর্মকর্তা বরখাস্ত

এইচএসসিতে ৯ বোর্ডে একই প্রশ্ন, ফাঁস ঠেকাতে বাড়তি নজর

আপডেট সময় ০৫:২৮:১০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬