ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাকসু ভিপি-জিএসকে ব্যঙ্গ করে রাবিতে ছাত্রদলের ‘ভাউচার মেলা’ ছেলের মৃত্যুর খবর শুনে প্রাণ গেল মায়ের বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে ব্যর্থ হলে সরকারও টিকবে না: শিবির সভাপতি কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ ফিরছে শনিবার ২৫ বছর দায়িত্ব পালন করা ইমামকে রাজকীয় বিদায় দিলো এলাকাবাসী ইরান যুদ্ধে কতজন মার্কিন সেনা হতাহত, জানালো পেন্টাগন যারা বাংলাদেশকে ধারণ করে না, তাদের মাধ্যমেই বড় বড় দুর্নীতি হয়: সাদিক কায়েম অতীত থেকে শিক্ষা না নেওয়ায় শেখ হাসিনাকে পালাতে হয়েছে: তথ্যমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ক্ষেত্রে পূরণ করতে হবে যে ৭ শর্ত ভারত সফর হতে হবে সমতার, সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির

ঢাকায় ছাত্রদলের সমাবেশ: চট্টগ্রাম থেকে ২০ কোচের বিশেষ ট্রেন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • ১০৯৪ বার পড়া হয়েছে

আগামী ৩ আগস্ট রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ছাত্র সমাবেশ। এ সমাবেশে চট্টগ্রাম থেকে অংশগ্রহণকারীদের আনতে রেলওয়ের সহায়তায় ২০ কোচের একটি বিশেষ ট্রেন ভাড়া করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল কার্যালয় থেকে পাঠানো এক জরুরি নির্দেশনায় জানানো হয়, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের অনুরোধে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে পিএইচটি টাইপের বিশেষ ট্রেনটি চালু করা হচ্ছে। এই ট্রেনে ১ হাজার ১২৬ জন যাত্রী পরিবহনের সক্ষমতা থাকবে।

তালিকাভুক্ত সময়সূচি অনুযায়ী, ৩ আগস্ট সকাল ৭টা ১৫ মিনিটে ট্রেনটি চট্টগ্রাম থেকে ছেড়ে দুপুর ১টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। সমাবেশ শেষে একই দিন সন্ধ্যা ৭টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করে ৪ আগস্ট রাত ১টায় চট্টগ্রামে পৌঁছাবে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেন ভাড়া ও অন্যান্য চার্জ আদায়, ইঞ্জিন-রেক সরবরাহ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ট্রেন চলাকালীন সময় আরএনবি সদস্যদের নিয়োজিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাকসু ভিপি-জিএসকে ব্যঙ্গ করে রাবিতে ছাত্রদলের ‘ভাউচার মেলা’

ঢাকায় ছাত্রদলের সমাবেশ: চট্টগ্রাম থেকে ২০ কোচের বিশেষ ট্রেন

আপডেট সময় ১২:০৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫