ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
২৪ বছরে ১১২ এতিম মেয়ের বিয়ে দিলেন রুবেল গুলিস্তানে নানা অজুহাতে অতিরিক্ত চাঁদার চাপ, নীরব জিম্মি দশায় হাজারো ব্যবসায়ী বড়লেখায় জব্দ ১৪ মহিষের ৯টি গায়েব, জিম্মানামায় স্বাক্ষরকারী ৩ বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা রাকসু ভিপি-জিএসকে ব্যঙ্গ করে রাবিতে ছাত্রদলের ‘ভাউচার মেলা’ ছেলের মৃত্যুর খবর শুনে প্রাণ গেল মায়ের বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে ব্যর্থ হলে সরকারও টিকবে না: শিবির সভাপতি কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ ফিরছে শনিবার ২৫ বছর দায়িত্ব পালন করা ইমামকে রাজকীয় বিদায় দিলো এলাকাবাসী ইরান যুদ্ধে কতজন মার্কিন সেনা হতাহত, জানালো পেন্টাগন যারা বাংলাদেশকে ধারণ করে না, তাদের মাধ্যমেই বড় বড় দুর্নীতি হয়: সাদিক কায়েম

দোহারে সরকারি জায়গা দখলচেষ্টা: এনসিপি নেতার বাবাকে বাধা দিলেন স্থানীয় ব্যবসায়ীরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৩৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • ৭১৭ বার পড়া হয়েছে

সরকারি জায়গা দখল করতে গিয়ে স্থানীয় ব্যবসায়ীদের রোষানলে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক ও ঢাকা জেলার প্রধান সমন্বয়ক মো. রাসেল আহমেদের বাবা মো. হাসেম মোল্লা। শুক্রবার (১ আগস্ট) সকালে ঢাকার দোহারের জয়পাড়া বাজারে এ ঘটনা ঘটে।

বাজার পরিচালনা কমিটির সদস্যরা জানান, হাসেম মোল্লা গরুর হাটের এক শতাংশ সরকারি জায়গা বেড়া ও টিন দিয়ে ঘিরে নিচ্ছিলেন। খবর পেয়ে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে বাধা দেন। এসময় হাসেম মোল্লা উত্তেজিত হয়ে বাজার কমিটিকে দেখে নেওয়ার হুমকি দিলে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষিপ্ত হন এবং দখলকৃত জায়গা থেকে অবিলম্বে বেড়া সরানোর দাবি জানান। পরে ব্যবসায়ীরা নিজেরাই বেড়া সরিয়ে ফেলেন।

ব্যবসায়ী সমিতির সভাপতি এসএম কুদ্দুস বলেন, “এনসিপি নেতার বাবার এ দখল কার্যক্রম কাম্য নয়।” অন্যান্য ব্যবসায়ীরাও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং অভিযোগ করেন যে, গত ৫ আগস্টের পর থেকেই হাসেম মোল্লা সরকারি সম্পত্তি দখলের চেষ্টা চালাচ্ছিলেন।

অভিযোগের বিষয়ে হাসেম মোল্লা দাবি করেন, তিনি জমিটি রেকর্ডের মাধ্যমে কিনেছেন। তবে মালিকানা প্রমাণের কোনো কাগজপত্র তিনি দেখাতে পারেননি।

এ বিষয়ে এনসিপি নেতা রাসেল আহমেদ বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন এবং কাগজপত্র যাচাই করবেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

২৪ বছরে ১১২ এতিম মেয়ের বিয়ে দিলেন রুবেল

দোহারে সরকারি জায়গা দখলচেষ্টা: এনসিপি নেতার বাবাকে বাধা দিলেন স্থানীয় ব্যবসায়ীরা

আপডেট সময় ০৭:৩৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫