ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খোলা আকাশের নিচে জুতা সেলাই করেন বাবা, পাশেই বসে ডাক্তার হওয়ার স্বপ্ন বুনছে ছোট্ট প্রিয়জিত বাংলাদেশ থেকে নির্বাসিত তসলিমা নাসরিনের নিরাপত্তার দায়িত্ব নিলেন শুভেন্দু কোরআনের আয়াত উদ্ধৃত করে প্রতিবেশী দেশগুলোকে যে বার্তা দিল ইরান আসিয়ানে বাংলাদেশের সদস্যপদের সম্ভাবনা নেই: মহাসচিব ‎রাজধানীর উত্তর সিটি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করতে হলে ১৯৭২-এর সংবিধান বাতিল করতে হবে: ফরহাদ মজহার জুলাই সনদ-বিচার ইস্যুতে তোপের মুখে মাহদী আমিন ‘ইরানের সঙ্গে সংঘাতের প্রত্যক্ষ প্রভাব পড়ছে যুক্তরাষ্ট্রে’ ঢাকা মাতাবেন পাকিস্তানি র‍্যাপার হাসান রহিম ইসরায়েলে তীব্র তাপপ্রবাহ, সতর্কতা জারি

সাফের সভাপতি পদে আবারও কাজী সালাহউদ্দিন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৩০:৪৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন—সাফের সভাপতি হিসেবে আবারও দায়িত্ব নিতে যাচ্ছেন কাজী সালাহউদ্দিন। শনিবার ভুটানে অনুষ্ঠিত হতে যাওয়া সাফ কংগ্রেসে আনুষ্ঠানিক অনুমোদন পেলেই টানা আরেক মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

সভাপতি পদে প্রার্থী তালিকায় কাজী সালাহউদ্দিন ছাড়া আর কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তার নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত। সাফের গঠনতন্ত্র অনুযায়ী, প্রার্থীর সংখ্যা পদের সংখ্যার বেশি না হলে সংশ্লিষ্ট প্রার্থীরা সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন।

২০০৯ সাল থেকে সাফের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন কাজী সালাহউদ্দিন। গত বছর কলম্বোয় অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে নির্বাহী কমিটির পদে বয়সসীমাও তুলে দেওয়া হয়।

এদিকে, এবার প্রথমবারের মতো সাফের নির্বাহী কমিটিতে জায়গা পাচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি সাব্বির আহমেদ আরিফ। এছাড়া সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন শ্রীলঙ্কার জাসওয়ার উমারু লাবে। নির্বাহী কমিটির আরেক সদস্য হিসেবে থাকছেন মালদ্বীপের হুসাইন শাফিউ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খোলা আকাশের নিচে জুতা সেলাই করেন বাবা, পাশেই বসে ডাক্তার হওয়ার স্বপ্ন বুনছে ছোট্ট প্রিয়জিত

সাফের সভাপতি পদে আবারও কাজী সালাহউদ্দিন

আপডেট সময় ০৪:৩০:৪৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬