ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাঝে মাঝে মধু আহরণকারী চাঁদাবাজরা মৌচাক মনে করে ভিমরুলের চাকেও ঢিল ছুড়ে দেয়: জামায়াত আমির সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন জাতিসংঘে ভারতকে স্থায়ী সদস্যপদ দেয়ার পক্ষে অবস্থান নিলো রাশিয়া এটা তো শুধু একটা ট্রেলার, সামনে পুরো সিনেমা বাকি আছে: মীর স্নিগ্ধ ক্রিকেটারদের জন্য মিরপুরে মসজিদ নির্মাণ করছে বিসিবি দেশে কি কোনও সরকার আছে?: আসিফ মাহমুদ ছাত্রশিবিরকে ভয় দেখাও, আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না: সাদিক কায়েম আমি দেশে থাকলে সাহসের জন্য এই তরুণকে জড়িয়ে ধরতাম: শহিদুল আলম  হাসিনার জন্মদিনে কেক ও মোটরসাইকেল রেখে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা পরিবর্তনের পরও চাঁদাবাজের ভয় নিয়ে চলতে হয়, তাহলে সেই পরিবর্তনের অর্থ কী: পাটওয়ারী

ক্রিকেটারদের জন্য মিরপুরে মসজিদ নির্মাণ করছে বিসিবি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

এবার ক্রিকেটারদের নামাজ আদায়ের সুবিধার্থে মিরপুর শের–ই–বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন বিসিবি প্রাঙ্গণে মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মসজিদ নির্মাণের সম্ভাব্য স্থান ইতোমধ্যে পরিদর্শন করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল ও অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। শনিবার (২৬ সেপ্টেম্বর) তামিমকে সঙ্গে নিয়ে মসজিদের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন করেন মুশফিক। পরিদর্শনের পর প্রস্তাবিত স্থানটি চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে।

বর্তমানে অনুশীলন কিংবা ম্যাচ চলাকালে নামাজ আদায়ের জন্য ক্রিকেটারদের বিসিবি প্রাঙ্গণের বাইরে যেতে হয়। এতে সময় ও নিরাপত্তাসহ বিভিন্ন ধরনের অসুবিধার মুখে পড়তে হয় তাদের। ক্রিকেটারদের এই সমস্যা দূর করতেই বোর্ডের নিজস্ব প্রাঙ্গণে মসজিদ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্য পরিচিত মুশফিকুর রহিম। মসজিদ নির্মাণের পরিকল্পনায়ও তাকে সম্পৃক্ত রাখা হয়েছে।

তবে মসজিদের নির্মাণকাজ কবে শুরু হবে, এর আয়তন ও ধারণক্ষমতা কত হবে এবং প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় কত এসব বিষয়ে এখনো বিসিবির পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। চলতি বছর বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর ক্রিকেটারদের সুযোগ–সুবিধা ও অবকাঠামোগত উন্নয়নে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন তামিম ইকবাল। এবার সেই উদ্যোগের তালিকায় যুক্ত হচ্ছে বিসিবি প্রাঙ্গণে ক্রিকেটারদের জন্য নিজস্ব মসজিদ নির্মাণের পরিকল্পনা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাঝে মাঝে মধু আহরণকারী চাঁদাবাজরা মৌচাক মনে করে ভিমরুলের চাকেও ঢিল ছুড়ে দেয়: জামায়াত আমির

ক্রিকেটারদের জন্য মিরপুরে মসজিদ নির্মাণ করছে বিসিবি

আপডেট সময় ১০:১৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬