ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নিজেই রোলার চালিয়ে ৩ লাখের বেশি বোতল ফেনসিডিল ধ্বংস করলেন শুভেন্দু জাতিসংঘ সাধারণ পরিষদে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ইরাককে সামরিক ঘাঁটি হস্তান্তর করছে তুরস্ক বক্তব্য দেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন সাবেক শিবির নেতা ‘দেশের অর্থনীতি বাঁচাতে প্রধানমন্ত্রী কীভাবে সাশ্রয় করছেন, এটা কি আপনারা দেখেন না?’ এবার যমুনা এক্সপ্রেসওয়েতে স্লিপার বাসে ভয়াবহ আগুন, নিহত ৯ পরমাণু বোমা ইসরায়েলে, অথচ পরিদর্শকরা ইরানে: জাতিসংঘে পেজেশকিয়ান টানা সপ্তম দিনে বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম যুবদল নেতার নেতৃত্বে ভয়ভীতি দেখিয়ে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২ মহানবী (সা.)-কে নিয়ে পোস্টের জেরে সৌদিতে শ্রীলঙ্কান যুবকের মৃত্যুদণ্ড

মতপ্রকাশের স্বাধীনতার অর্থ যা ইচ্ছা তাই বলা নয়: রাষ্ট্রদূত মুশফিক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩৯:২৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ১৬৬১ বার পড়া হয়েছে

মতপ্রকাশের স্বাধীনতা মানেই যা ইচ্ছা তাই বলা নয়। ভাষা ও শব্দচয়নে সংযম এবং দায়িত্বশীলতার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

রাজধানীতে ড. মোবাশ্বেরের একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি বলেন, দেশে এখন মতপ্রকাশের স্বাধীনতা আগের তুলনায় অনেক বেশি থাকলেও, তার অপব্যবহার করা উচিত নয়। যে ভাষা পরিবার বা সমাজে ব্যবহার করা হয় না, সেই ভাষা রাজনীতিতেও ব্যবহার করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রদূত বলেন, শুধু রাষ্ট্র নয়, মানুষের মানসিকতারও সংস্কার প্রয়োজন। রাজনীতির নামে বর্তমানে যে ভাষা ও আচরণ দেখা যাচ্ছে, তা দেশের সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

গত ১৭ বছরের সাংবাদিকতার প্রসঙ্গ তুলে ধরে মুশফিকুল ফজল আনসারী বলেন, সে সময় স্বাধীন সাংবাদিকতা কঠিন হয়ে পড়েছিল। ভয়, চাপ ও নিয়ন্ত্রণের কারণে অনেক গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারেনি। এমন পরিস্থিতিতেও ড. মোবাশ্বের সত্য তুলে ধরার কাজ থেকে সরে দাঁড়াননি। তার লেখাগুলো আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বাস্তবতা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও উল্লেখ করেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশে রাষ্ট্রদূত বলেন, মুক্ত ও দায়িত্বশীল সাংবাদিকতার এই ধারা অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে মতপ্রকাশের স্বাধীনতা যেন গণতন্ত্রকে শক্তিশালী করে, অপব্যবহারের সুযোগ না তৈরি করে—সেদিকেও সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিজেই রোলার চালিয়ে ৩ লাখের বেশি বোতল ফেনসিডিল ধ্বংস করলেন শুভেন্দু

মতপ্রকাশের স্বাধীনতার অর্থ যা ইচ্ছা তাই বলা নয়: রাষ্ট্রদূত মুশফিক

আপডেট সময় ০১:৩৯:২৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬