কুষ্টিয়াকে মা‘দ‘ক‘মুক্ত করতে শুধু মা‘দ‘ক বিক্রেতা নয়, মা‘দ‘কের গডফাদারদেরও আইনের আওতায় আনার প্রত্যয় ব্যক্ত করেছেন জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম। সোমবার (৩১ আগস্ট) বিকেলে কুষ্টিয়া পুলিশ সুপারের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
পুলিশ সুপার বলেন, ‘কুষ্টিয়া জেলাকে মা‘দ‘ক‘মুক্ত করতে আমি শুধু মা‘দ‘ক বিক্রেতাকেই নয়, মা‘দ‘কের যারা গডফাদার রয়েছেন, তাদেরও আইনের আওতায় আনতে চাই। আপনাদের কথা দিচ্ছি, আমি গডফাদার পর্যন্ত যাব।’
তিনি আরও বলেন, কুষ্টিয়া পুলিশকে ঢেলে সাজানোর পাশাপাশি মা‘দ‘ক ও স‘ন্ত্রা‘স‘মুক্ত জেলা গড়াই তাঁর প্রথম লক্ষ্য। থানায় কোনো দালালের স্থান থাকবে না এবং সেখানে বসে সালিশ–মীমাংসারও সুযোগ দেওয়া হবে না।
কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং ও উঠান বৈঠক বাড়ানোর পাশাপাশি পুলিশ সদস্যদের টহল কার্যক্রম অনলাইন ট্র্যাকিংয়ের আওতায় আনার কথা জানান তিনি। এছাড়া অবৈধ অ‘স্ত্র, অনলাইন জুয়া, চুরি ও ছিনতাই প্রতিরোধেও কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন নবাগত পুলিশ সুপার।

ডেস্ক রিপোর্ট 


















