ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাদক কারবারিদের সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেপ্তার ১ নেদারল্যান্ডসের রানির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কুশল বিনিময় জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন স্পিকার আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত বিনামূল্যে ১০ লিটার মদ না দেয়ায় ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন! প্রয়োজনীয় সহায়তা ও সুরক্ষার অভাবে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে: জাতিসংঘে ড. খলিলুর বিএনপির কার্যালয় পোড়ানো মামলায় গ্রেপ্তার, পরদিনই আ.লীগ কর্মীর জামিন

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : তথ্য প্রতিমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বর্তমান সরকার সম্পূর্ণ বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, ইতিমধ্যে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড দৃশ্যমান হতে শুরু করেছে।

দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরো বেগবান করতে দল-মত-নির্বিশেষে সবাইকে সরকারের পাশে থেকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নান্দাইলের উন্নয়ন প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, ‘নান্দাইলে ইতিমধ্যে ভাঙাচোরা রাস্তাঘাট সংস্কার ও নতুন নতুন কাজ শুরু হয়েছে। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক অবকাঠামো গড়ে তোলা হচ্ছে।

এলাকার অসহায়, হতদরিদ্র ও বিশেষ করে গৃহহীন মানুষের জন্য নতুন ঘর নির্মাণ করে পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘সরকারের কয়েক মাসের কার্যক্রমে সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়া হচ্ছে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশ আজ নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে। নান্দাইলে আমরা যেভাবে বিদ্যুৎ খাতে উন্নয়ন করেছি, একইভাবে সুষম উন্নয়নের এই ধারা পর্যায়ক্রমে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

সমাবেশে উপজেলা ও ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাদক কারবারিদের সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : তথ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় ১১:৪৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬