ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কাবা শরীফকে সাক্ষী রেখে দল ছাড়ার ঘোষণা বিএনপি নেতার ভক্ত সেজে মন্দিরে চুরি, পিতলের ত্রিশূলসহ নয়ন দেবনাথ গ্রেপ্তার নেপালে বোনকে পিঠে নিয়ে মা-বাবার খোঁজে বালক ফেসবুকে ‘চির বিদায় পৃথিবী’ লিখে পোস্ট, ১৯ ঘণ্টা পর সড়কে ঝরল প্রাণ কাদায় ঢাকা সুড়ঙ্গে ৬০০ শ্রমিক! জীবিত উদ্ধারে মরিয়া দমকলকর্মীরা বিদেশ ভ্রমণ, স্বর্ণ কেনা ও দেশের বাইরে বিয়ে করতে না করলেন মোদি ‘শুধু মাদক বিক্রেতা নয়, গডফাদারদেরও আইনের আওতায় আনতে চাই’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস হয়ে গেছে, এখন তাদের ওপর পারমাণবিক হামলা অযৌক্তিক: ট্রাম্প বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

গ্যাসের সংকট ৭ দিনের মধ্যে কেটে যাবে: রিজভী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

চলমান গ্যাস সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।

মঙ্গলবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে সরকার কাজ করছে। আগামী সাত দিনের মধ্যে গ্যাসের চলমান সংকট দূর হবে।

তিনি বলেন, দেশের মানুষ বারবার গণতন্ত্র হত্যাসহ বিভিন্ন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছে। এসব সংকট থেকে দেশকে উত্তরণের লক্ষ্যেই বিএনপি কাজ করে যাচ্ছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, নানা চক্রান্ত ও ষড়যন্ত্রের পরও জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি এগিয়ে গেছে। বিএনপি ওয়াদা রক্ষাকারী দল। ভবিষ্যতেও সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে দলটি সামনে এগিয়ে যাবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কাবা শরীফকে সাক্ষী রেখে দল ছাড়ার ঘোষণা বিএনপি নেতার

গ্যাসের সংকট ৭ দিনের মধ্যে কেটে যাবে: রিজভী

আপডেট সময় ১১:২৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬