ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিছিলে বাধা দিলে পালটা হামলার পরিকল্পনা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:২৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ৮৯১ বার পড়া হয়েছে

হাসিনার কল রেকর্ড মুছে ফেলা কে এই সেনা কর্মকর্তা?
‘একটি গুপ্ত সংগঠন গত ১৫ বছর গোপনে রাজনীতি করেছে’
জামায়াত আমির-ব্রাজিল রাষ্ট্রদূতের বৈঠক, যেসব বিষয়ে খোলামেলা আলোচনা হলো
তাসনিম জারাকে ঘিরে যেভাবে চলছে সাইবার হয়রানি, নেপথ্যে কারা
দুর্গাপূজায় অস্থিরতা সৃষ্টির পেছনে আন্তর্জাতিক চক্রান্ত: রিজভী

প্রত্যাশা অনুযায়ী সেপ্টেম্বর মাসে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে না পারলেও অক্টোবরে লক্ষ্য অর্জন করতে মরিয়া স্বার্থান্বেষী কুচক্রী মহল। প্রতিবিপ্লব করে ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করা এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুরোনো চেহারায় ফিরিয়ে আনতে চব্বিশের গণ-অভ্যুত্থানে পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশি-বিদেশি দোসরদের সহায়তায় অনেকটা মরণ কামড় দেওয়ার প্রস্তুতি নিয়েছে অক্টোবরে। প্রধান লক্ষ্য-যে কোনো মূল্যে অন্তর্বর্তী সরকারকে হটানো।

পুলিশের দায়িত্বশীল সূত্র যুগান্তরকে জানায়, সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে গুপ্ত হামলা, চিহ্নিত ছিনতাইকারী ও ডাকাতদের সংঘটিত করে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটানো, ঝটিকা মিছিলে বাধা দিলে সফলভাবে পালটা হামলা চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ভেঙে দেওয়া এবং এক ঘণ্টার ব্যবধানে হঠাৎ ধানমন্ডির ৩২ নম্বরে লাখো লোক জড়ো করা প্রভৃতি পরিকল্পনা রয়েছে তাদের।

ইতোমধ্যে একাধিক গোয়েন্দা সংস্থা সরকারের উচ্চপর্যায়ে এ বিষয়ে বিভিন্ন ধারণাপত্র ও সতর্কবার্তা দিয়ে রেখেছে। তবে সরকারের পক্ষ থেকে হালনাগাদ সঠিক গোয়েন্দা তথ্য প্রদান এবং সে অনুযায়ী আগাম প্রতিরোধ ব্যবস্থা কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মিছিলে বাধা দিলে পালটা হামলার পরিকল্পনা

আপডেট সময় ০৪:২৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫