ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার ‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

সমালোচনার মধ্যে বড় সুখবর পেলেন সাকিব

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ২৬০৫ বার পড়া হয়েছে

কানাডার সুপার সিক্সটি টুর্নামেন্টে খেলবেন সাকিব। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যুব ও ক্রীড়া উপদেষ্টা সাফ জানিয়ে দেন, বাংলাদেশের জার্সিতে আর খেলতে দেওয়া হবে না সাকিবকে। সব মিলিয়ে যখন সময়টা খারাপ যাচ্ছিল তারকা ক্রিকেটারের ঠিক তখনই কানাডা থেকে সুখবর পেয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

কানাডার সুপার সিক্সটি টুর্নামেন্টে মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে সাকিবকে। বাংলাদেশি এই অলরাউন্ডারকে আইকন ক্রিকেটার হিসেবে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আগামী ৮ অক্টোবর পর্দা উঠবে কানাডার সুপার সিক্সটি আসরের। ১০ ওভারের এই টুর্নামেন্টটি চলবে ১৩ অক্টোবর পর্যন্ত।

সাকিব ছাড়াও মন্ট্রিয়াল টাইগার্সের জার্সিতে খেলতে দেখা যাবে জশ ব্রাউন, ইসুরু উদানা ও অ্যান্ড্রু টাইদের। কানাডার এই লিগে বিশ্ব ক্রিকেটের বেশ কিছু তারকা ক্রিকেটারকে দেখা যাবে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয় মুখ কুইন্টন ডি কক, অ্যালেক্স হেলস, রহমানউল্লাহ গুরবাজ, মঈন আলি ও সিকান্দার রাজারাও নাম লিখিয়েছেন এই আসরে।

এক নজরে মন্ট্রিয়াল টাইগার্সের স্কোয়াড: সাকিব আল হাসান, জশ ব্রাউন, টম মুরস, নিক হবসন, ইসুরু উদানা, রায়ান হিগিন্স, অ্যান্ড্রু টাই, জুনায়েদ সিদ্দিকী, ব্র্যাডলি কারি, বেন মেনেনতি, দিলপ্রীত বাজওয়া, আন্স প্যাটেল, শ্রেয়াস মুভভা, গুরসাহিব সিং ও পদম জোশি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক

সমালোচনার মধ্যে বড় সুখবর পেলেন সাকিব

আপডেট সময় ০২:৫৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫