বিশিষ্ট ইসলামি স্কলার ও বক্তা শায়খ আহমাদুল্লাহ বলেছেন, “হুজুররা শুধু ওয়াজ করে”— এমন ধারণার পরিবর্তন আনতে হবে।
শনিবার (১ নভেম্বর) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তামিরুল মিল্লাত কামিল মাদরাসার প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।