ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
কোনো সরকারই আলেমদের হত্যার বিচার করেনি উপকার হবে জানিয়ে ২০ দিন আগে হাদির অফিসে কবিরকে নিয়ে যান ফয়সাল হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত ৩ অস্ত্র উদ্ধার, শুটার ফয়সালের বাবা গ্রেপ্তার প্রস্তুত তারেক রহমানের বাসভবন ও অফিস হাদির দ্রুত ফেরার সম্ভাবনা নেই, লম্বা সময় থাকতে হতে পারে আইসিইউতে: ডা. রাফি ব্রেনের ফোলা কমেনি, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি: চিকিৎসক হাদির অবস্থা এখনও সংকটাপন্ন, অপারেশনের অপেক্ষায় ডাক্তাররা বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রদল নেতা আটক ফয়াসলই আমাকে হাদির কাছে নিয়ে গিয়েছিল: ফয়সালের সহযোগী জামায়াত যুদ্ধের বিরুদ্ধে ছিল না, ছিল ভারতের বিরুদ্ধে : আমির হামজা

নীলফামারীতে বিএনপি নেতা রাসুল (সা.)-এর হাদিসের উদ্ধৃতি দিয়ে ভোট প্রার্থনা: “হকদারের হক আগে পূরণ করতে হবে”

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৪৪:০৫ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ২৭৬ বার পড়া হয়েছে

নীলফামারীর ডোমার উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু সম্প্রতি নির্বাচনী প্রচারণায় হাদিস উদ্ধৃত করে ভোট চেয়েছেন। তিনি বলেন, রাসুল হযরত মুহাম্মদ (সা.) নির্বাচনে “বাড়ির কাছে” প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার পরামর্শ দিয়েছেন।

ভিডিওতে রেয়াজুল ইসলাম কালু বলেন, “তুহিন ভাইকে আপনারা নির্বাচিত করুন। একটা হাদিসের কথা বললাম না? আল্লাহর রাসুলকে (সা.) জিজ্ঞাসা করেছে তার সাহাবা, হে রাসুল, আমার এলাকায় ভোট চলছে, কাকে ভোট দিব আমি? তখন রাসুল (সা.) বলেছেন—যার বাড়ির কাছে, ওকেই দাও। সাহাবী বলছে, না হুজুর, সে তো বেদীন। রাসুল (সা.) বলেন, না, হক আগে। আগে হকদারকে দাও।”

রেয়াজুল ইসলাম কালু দাবি করেছেন, এটি তার নিজের বক্তব্য নয়, বরং তিনি মাওলানা থেকে শুনেছেন। তিনি বলেন, “আপনাদেরকে এগুলো বোঝা দরকার। হকদারের হক আগে পূরণ করতে হবে।”

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ৩৪ সেকেন্ডের ভিডিওটি দ্রুত ভাইরাল হয়েছে। ডোমার উপজেলা বিএনপির পক্ষ থেকে এখনও রেয়াজুল ইসলাম কালুর সরাসরি বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পূর্বসূত্র অনুসারে, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে বিএনপি এখনো চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেনি। এনসিপি এই আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছেন জেলা শাখার যুগ্ম সদস্যসচিব রাশেদুজ্জামান রাশেদ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কোনো সরকারই আলেমদের হত্যার বিচার করেনি

নীলফামারীতে বিএনপি নেতা রাসুল (সা.)-এর হাদিসের উদ্ধৃতি দিয়ে ভোট প্রার্থনা: “হকদারের হক আগে পূরণ করতে হবে”

আপডেট সময় ০৮:৪৪:০৫ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫