ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

মেহেরপুর খোকসা যুব সংঘের উদ্যোগে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪০:১২ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

মেহেরপুর খোকসা যুব সংঘের উদ্যোগে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খোকসা যুব সংঘের উদ্যোগে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুর সাড়ে বারোটায় বিদ্যালয়ের নিজস্ব হল রুমে এক মনোমুগ্ধকর পরিবেশে এ বিদায় অনুষ্ঠান আয়োজন করা হয়।

বিদায় অনুষ্ঠানে খোকসা যুব সংঘ সভাপতি সামসুজ্জামান হামিদুল সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষিকা উলফাতুন নাহার, এছাড়া আরো উপস্থিত ছিলেন খোকসা যুব সাধারণ সম্পাদক সেলিম রেজা, অর্থ সম্পাদক শরিফুজ্জামান টুটুল, সহ সাধারণ সম্পাদক হেলাল শেখ, খাদ্য বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, নির্বাহী সদস্য মাসুম রেজা, জিহাদ, সাইফুল ইসলামসহ সংগঠনের আরও নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বিদায় মানে শেষ নয়, এগিয়ে যাওয়ার নতুন পথচলা। তোমরা পরবর্তীতেও মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং বিদ্যালয়ের সুনাম ধরে রাখবে।

সংগঠনের সভাপতি বলেন, শিক্ষার আলো ছড়িয়ে দিতে আমাদের সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। পঞ্চম শ্রেণির এই শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারা যেন সৎ, আদর্শবান ও জ্ঞানী নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে—এটাই আমাদের প্রত্যাশা।

অনুষ্ঠানে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের উপহার এবং শুভকামনা জানিয়ে বিদায় দেয়া হয়। শেষে সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয় এবং এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রথমার্ধে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোলের লিড নিল যুক্তরাষ্ট্র

মেহেরপুর খোকসা যুব সংঘের উদ্যোগে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেট সময় ১২:৪০:১২ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫