ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেগম জিয়ার খোঁজ নিতে ফের এভারকেয়ারে জুবাইদা রহমান বাবরি মসজিদ নির্মাণে বাজেট ৩০০ কোটি, এক ব্যবসায়ীই দিবেন ৮০ কোটি টাকা তফসিল এ সপ্তাহেই, ভোটের সময় বাড়বে এক ঘণ্টা: ইসি সানাউল্লাহ টাকা, প্রভাবশালী মামা-খালু-শ্বশুর না থাকলে রাজনীতি কইরেন না: দুধ দিয়ে গোসল যুবদল নেতার নিজ এলাকায় বিক্ষুব্ধ জনতার স্লোগান ‘ফুয়াদের দুই গালে জুতা মারো তালে তালে’ ভয়াবহ হামলায় একদিনে ১৪৫০ ইউক্রেনীয় সেনা নিহত বিকেলে এনসিপিসহ তিন দলের নতুন জোটের ঘোষণা ঘরে ঢুকে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা শেখ হাসিনাকে উদ্ধারে বিমানঘাঁটি ও কমান্ডো প্লাটুন প্রস্তুত রেখেছিল ভারত ছাত্রের মাকে কুপ্রস্তা, জামায়াত নেতা সাময়িক বহিষ্কার

ধারের টাকা ফেরত নিতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী, যুবক গ্রেফতার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০৭:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক পোশাকশ্রমিক নারীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় শামীম রাইহান (২৮) নামের এক তরুণকে গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার (২৯ নভেম্বর) রাত পৌনে ১টার দিকে জেলার ত্রিশাল উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে রোববার শামীমকে নান্দাইল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতার শামীম রাইহান ত্রিশালের রামপুর ইউনিয়নের কাজিরকান্দা গ্রামের বাসিন্দা।

মামলার এজাহারের বরাতে র‍্যাব জানায়, গাইবান্ধার ওই নারীর (৩৭) স্বামী এক বছর আগে মারা যান। তার ১০ বছর বয়সি এক ছেলেসন্তান রয়েছে। তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। কাজের সূত্রে নান্দাইল উপজেলার চরবেতাগৈর গ্রামের এনামুল সরদার (৪০)-এর সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের সম্পর্ক ধরে কয়েক মাস আগে ওই নারীর কাছ থেকে ১১ হাজার টাকা ধার নেন এনামুল। পরে তিনি এলাকায় ফিরে এলেও টাকা ফেরত দিচ্ছিলেন না। একপর্যায়ে ধারের টাকা নিতে ওই নারীকে চরবেতাগৈর গ্রামের বাড়িতে আসতে বলেন এনামুল।

এজাহারে আরও বলা হয়, ২৫ নভেম্বর রাত ১০টার দিকে টাকা নিতে ওই নারী চরবেতাগৈর এলাকায় পৌঁছান। এরপর এনামুল স্থানীয় অটোরিকশাচালক জুয়েল মিয়াকে সঙ্গে নিয়ে কৌশলে তাকে চরবেতাগৈর ইউনিয়নের চরভেলামারি ভালুর ঘাট এলাকায় নিয়ে যান। সেখানকার একটি কলাবাগানে চারজন মিলে তাকে ধর্ষণ করেন। একই সঙ্গে তার ব্যবহৃত একটি মুঠোফোন এবং সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেন।

ঘটনার পর নির্যাতনের শিকার নারী ২৬ নভেম্বর তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও একজনকে আসামি করে নান্দাইল থানায় মামলা করেন। গ্রেফতার শামীম রাইহান ওই মামলার ২ নম্বর আসামি।

মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন র‍্যাব-১৪, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেগম জিয়ার খোঁজ নিতে ফের এভারকেয়ারে জুবাইদা রহমান

ধারের টাকা ফেরত নিতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী, যুবক গ্রেফতার

আপডেট সময় ০১:০৭:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫