ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমিরাতে শাবানের চাঁদ দেখা গেছে, রমজানের অপেক্ষায় মুসলিম বিশ্ব গণভোট নিয়ে যারা প্রশ্ন তুলছে, তারা মূলত পলাতক শক্তি: আদিলুর রহমান বাংলাদেশকে ৩০ হাজার টন সার উপহার দিলো রাশিয়া কেন্দ্রের আশপাশেও স্বতন্ত্র ও জামায়াতকে ঢুকতে দেব না: বিএনপি নেতার হুঁশিয়ারি দেশের অর্থনীতি আর ভঙ্গুর অবস্থায় নেই, রিজার্ভ এখন ৩২ বিলিয়ন: অর্থ উপদেষ্টা কোনো দলের পক্ষ নেওয়া যাবে না, ভোট হবে নিরপেক্ষ: সেনাপ্রধান আসিফ মাহমুদের বিচার এই বাংলার মাটিতেই হবে: ছাত্রদলের সাধারণ সম্পাদক সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন হচ্ছে ৪২ হাজার টাকা! শাকসু নির্বাচন বন্ধ হলে সারা দেশব্যাপী কঠোর লাগাতার কর্মসূচির হুমকি ছাত্রশিবিরের বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে একাধিকবার জমি চেয়েও পাইনি: মোদি

আসল পুলসিরাত শুরু হবে ইলেকশনের পর, সেটা হবে দীর্ঘ: ফারুকী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৮:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • ২৮৭ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ‘ইলেকশনই পুলসিরাত নয়। আসল পুলসিরাত শুরু হবে ইলেকশনের পর এবং সেটা হবে দীর্ঘ’। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

ফারুকী বলেন, ‘একটা স্থিতিশীল বাংলাদেশ চাইলে প্রধান দুই দল—বিএনপি এবং জামায়াত-এর মধ্যে একটা শ্রদ্ধাপূর্ণ এবং ফাংশনাল রিলেশনশিপ থাকা দরকার। বহু বিষয়ে মতপার্থক্য থাকবে, কারণ দুইটা দল আলাদা। কিন্তু একটা রেসপেক্টফুল ওয়ার্কিং রিলেশন না থাকলে নির্বাচনের পরে বহুমুখী শত্রুর আক্রমণে সরকার পরিচালনাই কঠিন হবে। হাউজ ক্লিনিং, রিফর্ম, পলিসি ইমপ্লেমেনটেশন তো অনেক দূরের কথা।’

তিনি আরও বলেন, মনে রাখতে হবে, ‘আগামী সরকার পরিচালনা সহজ কিছু হওয়ার কোনো সুযোগই নাই। এই জন‍্যই কবি বলে ওঠেন, কোনো কোনো নির্বাচনে জেতা পরাজয়ের মতোই হয়ে উঠতে পারে।’

শেষে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা বলেন, ‘বেগম খালেদা জিয়াকে উপলক্ষ করে দুই দলের এই যোগাযোগকে বাংলাদেশের একজন সাধারণ মানুষ হিসাবে আশাব্যঞ্জক ভাবতে চাই। যোগাযোগ গভীর হোক, শ্রদ্ধাপূর্ণ হোক।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমিরাতে শাবানের চাঁদ দেখা গেছে, রমজানের অপেক্ষায় মুসলিম বিশ্ব

আসল পুলসিরাত শুরু হবে ইলেকশনের পর, সেটা হবে দীর্ঘ: ফারুকী

আপডেট সময় ১২:২৮:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬