ঢাকা , রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুবলীগ নেতাকে জামায়াত সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদান যা বললেন জাহেদ-উর রহমান বিএনপি জোটে যাচ্ছে ইসলামী আন্দোলন! আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, আমার ৩ শিশুকন্যাকে একটু দেখে রাইখেন: আমীর হামজা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রকাশ্য সমর্থন নিরপেক্ষতার লঙ্ঘন নয়, এটি দায়িত্ব ও সংস্কারমূলক ম্যান্ডেটের বহিঃপ্রকাশ আগামী সংসদ নির্বাচন ‘অত্যন্ত, অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ’: তারেক রহমান ‘মঞ্জুর মুন্সী আপিল নিয়ে যেতে পারবেন উচ্চ আদালতে, পক্ষে আদেশ পেলে থাকতে পারবেন ভোটের মাঠেও’ ছাত্রসংসদ নির্বাচনে পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে নির্বাচন কমিশন অফিস ঘেরাও করেছে ছাত্রদল: শিবির সভাপতি ফের ইরানিদের বিক্ষোভের আহ্বান রেজা পাহলভির, এবার মেলেনি সাড়া বিয়ে করলেই মিলবে ১৬ লাখ টাকা অনুদান, সন্তান হলে দ্বিগুণ! ‎পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়, তারা রাষ্ট্রের কর্মচারী: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিএনপির সঙ্গে কাজ করতে চাই: জামায়াতের আমির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • ৩৬৭ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তাকে সান্ত্বনা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান জামায়াতে ইসলামীর আমির। এ সময় তিনি তারেক রহমান ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। পরে তিনি খালেদা জিয়ার স্মরণে গুলশান কার্যালয়ে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সেখানে বলেন, অতীতের মতো আবারও বিএনপির সঙ্গে কাজ করতে চাই। দেশের স্বার্থে অতীতে তাঁরা একসঙ্গে কাজ করেছেন, আগামীতেও করবেন।

গুলশান কার্যালয় থেকে বের হয়ে জামায়াত আমির সাংবাদিকদের জানিয়েছেন, তিনি তারেক রহমান ও বিএনপি নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। আলোচনায় আমরা বলেছি, দেশের স্বার্থে অতীতে আমরা একসঙ্গে কাজ করেছি, আগামীতেও ইনশাআল্লাহ একসঙ্গে কাজ করব। তারেক রহমানসহ উপস্থিত বিএনপির অন্যান্য নেতারা একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, আমরাও করেছি।’

জামায়াত আমির বলেন, ‘আমরা এটাও বলেছি, আগামী পাঁচ বছর সুন্দর পরিবেশের জন্য সবাই মিলে ভালো কিছু চিন্তা করতে পারি কিনা। সেটাও চিন্তা করা দরকার। আমরা এও বলেছি, নির্বাচনের পরে সরকার গঠনের আগে আমরা আবার বসব। খোলা মনে চিন্তা করে জাতির জন্য সিদ্ধান্ত নেব।’

দেশ এখন একটি গুরুত্বপূর্ণ বাঁকে আছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘ফেব্রুয়ারির ১২ তারিখের নির্বাচন নির্বিঘ্নে হোক, সুন্দর ও গ্রহণযোগ্য হোক আমরা এটাই দোয়া করি। আজকে এ বিষয়ে আমরা আলাপ করেছি।’

খালেদা জিয়ার বিষয়ে জামায়াত আমির বলেন, ‘বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য বারবার অনুরোধ করা হয়েছিল, কিন্তু যখন অনুমতি দেওয়া হলো তত দিনে তাঁর বিশাল ক্ষতি হয়ে গেছে। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করি’

সাক্ষাত অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়ের, মোবারক হোসেন, সাইফুল আলম খান মিলন উপস্থিত ছিলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে এ সময় জামায়াত আমিরের উপস্থিতিতে শোক প্রকাশের ওপর আলোকপাত করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুবলীগ নেতাকে জামায়াত সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদান

বিএনপির সঙ্গে কাজ করতে চাই: জামায়াতের আমির

আপডেট সময় ১২:৪৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬