ঢাকা , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা বাউফলে তিনটি বসতঘর পুড়ে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি ইরানের হরমুজ নিয়ন্ত্রণ: ক্রিপ্টোতে টোল আদায়, ব্যারেল প্রতি গুনতে হবে ১ ডলার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর সাক্ষাৎ, ফের খুলছে শ্রমবাজার আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী হেলিকপ্টারে গিয়ে নয়, নিজ কক্ষে বসেই দেখব কোন স্কুলে কী হচ্ছে: শিক্ষামন্ত্রী ভোট বর্জন করলেন শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে রাশিয়ান দূতাবাসে মাওলানা মামুনুল হক এই সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি-অনিয়ম ঘটছে: পরওয়ার ‘জঙ্গি এমপি’ অপবাদে খেলাফত মজলিসের সংসদ সদস্যের বিশেষ অধিকারের নোটিশ

মুহূর্তেই শেষ মৌসুমের আশা—মেহেরপুরে আগুনে পুড়ল ১০০ বিঘা ফসল,অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

মুহূর্তেই শেষ মৌসুমের আশা—মেহেরপুরে আগুনে পুড়ল ১০০ বিঘা ফসল,অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি।

মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ মাঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০০ বিঘা জমির পাকা গম পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফলে মুহূর্তেই শেষ হয়ে গেল কৃষকদের পুরো মৌসুমের স্বপ্ন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গম কাটার পর মাঠে পড়ে থাকা খড় পরিষ্কার করতে গিয়ে আগুনের সূত্রপাত হয়। কৃষক ওসমান আলী নিজের জমির খড় পোড়াতে আগুন দিলে তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কয়েক মিনিটের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং পাশের জমিগুলোতে থাকা পাকা গমে আগুন ধরে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাতাসের তীব্রতার কারণে আগুন মুহূর্তেই বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয় কৃষকরা প্রথমে নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও আগুনের তীব্রতার কারণে তা সম্ভব হয়নি।

ভুক্তভোগী কৃষক লালন বলেন, আর কয়েক দিনের মধ্যেই গম ঘরে তুলতাম। এখন সব শেষ। এই গম বিক্রির টাকায় পরবর্তী মৌসুমের প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা ছিল। আমি এখন দিশেহারা।

আরেক কৃষক আব্দুল কাদের জানান, জ্বালানি তেলের সংকটের কারণে হারভেস্টার দিয়ে গম কাটার কাজ বিলম্বিত হচ্ছিল। দু-এক দিন দেরি হওয়াতেই আজ সেই গম আগুনে পুড়ে ছাই হয়ে গেল, বলেন তিনি।

গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান জানান, ঘটনাস্থলে উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে পাঠানো হয়েছে। সরেজমিন পরিদর্শন শেষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করা হবে। তিনি কৃষকদের খোলা মাঠে আগুন ব্যবহার করে খড় বা ফসল পোড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা

মুহূর্তেই শেষ মৌসুমের আশা—মেহেরপুরে আগুনে পুড়ল ১০০ বিঘা ফসল,অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি

আপডেট সময় ১১:১০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬